চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবিতে নানা আয়োজনে নবান্ন উৎসব

সুব্রত গাইন by সুব্রত গাইন
8:46 অপরাহ্ন 15, নভেম্বর 2018
in শিক্ষা
A A

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নবান্ন উৎসব ও কৃষি দিবস উদযাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের উদ্যোগে র‌্যালি, ধান কাটা ও পিঠা উৎসব, খেলাধুলাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী এসব কর্মসূচি পালন করা হয়।

দিবসের শুরুতে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, চৌধুরী মো. জাকারিয়া, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রভাষ কুমার কর্মকার, ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, কৃষি অনুষদের অধিকর্তা অধ্যাপক সালেহা জেসমিন, উৎসবের আয়োজক ও বিভাগের সভাপতি অধ্যাপক মোছা. ফাহমিদা চৌধুরীসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী।

এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক আব্দুস সোবহান বেলুন-ফেস্টুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন। পরে সেখানে নবান্নের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

বেলা ১১টার দিকে এগ্রোনমি গবেষণা মাঠে অনুষ্ঠিত হয় ধান কাটা উৎসব। এরপরে শুরু হয় শিক্ষার্থীদের অংশগ্রহণে খেলাধুলা। 

বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে ২০১১-১২ ও ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনব্যাপী কর্মসূচি শেষ হয়।

Tags: নবান্ন উৎসবরাবি
Previous Post

লিড নিয়ে স্বস্তিতে শ্রীলঙ্কা

Next Post

গাড়ি চালককে মারধর: জবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

Next Post
জবি

গাড়ি চালককে মারধর: জবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

অবশেষে বিয়ের ছবি প্রকাশ করলেন রণবীর-দীপিকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT