চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবিতে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন ১৯ ডিসেম্বর

সুব্রত গাইন by সুব্রত গাইন
8:26 অপরাহ্ন 17, ডিসেম্বর 2019
in - সেমি লিড, শিক্ষা
A A

‘পলিমারিক উপাদান মুক্ত সবুজ ভবিষ্যৎ নির্মাণে তরুণদের সম্পৃক্তায়ণ’ প্রতিপাদ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু হবে আগামী ১৯ ডিসেম্বর। 

মঙ্গলবার বিকেলে ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব) এর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ইউনিস্যাব এর পদস্থ মহাসচিব আশিক মাহমুদ আমীর লিখিত বক্তব্যে জানান, আগামী ১৯ ডিসেম্বর থেকে চার দিনব্যাপী এই অনুষ্ঠান চলবে। ওই দিন দুপুর আড়াইটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) সম্মেলনের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যায়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

আন্তর্জাতিক ছায়া সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রসহ পাঁচটি কমিটিতে বিভিন্ন দেশের প্রতিনিধি হিসেবে নির্দিষ্ট আলোচ্যসূচি অনুযায়ী চলমান আন্তর্জাতিক বিষয় ও সমস্যাগুলো নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করবেন।

কমিটিগুলো হচ্ছে- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি), বাংলাদেশ বিষয়ক বিশেষায়িত কমিটি (এসসিবিএ), জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্পর্কিত ফ্রেমওয়ার্ক কনভেনশন (ইউএনএফসিসিসি) এবং আন্তর্জাতিক প্রেস (আইপি)।

সম্মেলনের দ্বিতীয় ও তৃতীয় দিন সকাল ৯টায় কমিটি সেশন শুরু হয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত। তৃতীয় দিন কমিটি সেশনের শেষে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি-তে আয়োজন করা হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান । চতুর্থ দিন কমিটি সেশন শেষে সাধারণ পরিষদে রেজুলেশন পাশ করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী হবে।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, অনুষ্ঠানে ইউনিস্যাব মান ২০১৯ এর মহাসচিব শাম্মী ওয়াদুদ এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকুল আরেফিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান, ছাত্র উপদেষ্টা ড. লায়লা আরজুমান বানু, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস এবং ইউনিস্যাব বাংলাদেশ এর ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান সৈয়দ শৈখ ইমতিয়াজ।

Tags: রাজশাহী বিশ্ববিদ্যালয়
Previous Post

মেসি বলছেন, রোনালদো হতে পারবেন না হ্যাজার্ড

Next Post

প্রথমবার ওয়েব প্লাটফর্মে নূরুল আলম আতিক

Next Post

প্রথমবার ওয়েব প্লাটফর্মে নূরুল আলম আতিক

কিশোরীকে হত্যার পর কিশোরের আত্মহত্যার চেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT