চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রান্না নিয়েও সিনেমা হতে পারে, প্রস্তাব ফেরদৌসের

মিতুল আহমেদ by মিতুল আহমেদ
1:15 অপরাহ্ন 05, জানুয়ারি 2018
in বিনোদন
A A

রান্নাকে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে অগ্রপথিক বলা হয় রন্ধনশিল্পী কেকা ফেরদৌসীকে। দীর্ঘদিন ধরে তিনি রান্নার সঙ্গে রয়েছেন। ৪ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যার পর প্রাণ গুঁড়া মশলার নিবেদনে চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজন করা হয় কেকা ফেরদৌসীর টেলিভিশনে রান্নার পঁচিশ বছর পূর্তি অনুষ্ঠান। যেখানে অতিথি হিসেবে উপস্থিত হন চ্যানেল আই পরিবার, শুভানুধ্যায়ী ও কেকা ফেরদৌসীর রান্নার অনুষ্ঠানের স্পন্সর ও সহযোগিরা।

বাংলাদেশের বিভিন্ন অঙ্গনের মানুষের পাশাপাশি কেকা ফেরদৌসীর অনুষ্ঠানে সবচেয়ে বেশি দেখা যায় শোবিজ অঙ্গনের মানুষদের। তাইতো তাকে শুভেচ্ছা জানাতে এদিন চ্যানেল আই প্রাঙ্গণে উপস্থিত হয়েছিলেন অভিনেতা, অভিনেত্রী ও সংগীতশিল্পীরাও।

বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই অতিথিদের শুভেচ্ছা বার্তা আর গানে গানে শুরু হয় প্রাণ গুঁড়া মশলার নিবেদনে টেলিভিশনে কেকা ফেরদৌসীর পঁচিশ বছর পূর্তির অনুষ্ঠানটি। এসময় অতিথি সারিতে বসে কেকা ফেরদৌসীর সঙ্গে খুনসুঁটি করতে দেখা যায় চিত্রনায়ক ফেরদৌসকে। দুজনকে একসঙ্গে পেয়ে চিত্রগ্রাগকদের ক্যামেরায় ফ্ল্যাশও পড়ে বার কয়েক। হাস্যজ্বোল মুখে ছবি তুলেন তারা। একটু পরেই কেকা ফেরদৌসীকে শুভেচ্ছা বার্তা জানাতে উপস্থাপক দিলরুবা সাথী মঞ্চে ডাকেন ফেরদৌসকে।

মঞ্চে উঠে কেকা ফেরদৌসীকে উদ্দেশ্য করে চিত্রনায়ক ফেরদৌস বলেন, আমিতো এই আয়োজনে এসে ভেবেছিলাম আজকে কেকা আপার পঁচিশ বছর। রান্নার পঁচিশ বছর মনে হয়নি, কেকা আপাকে দেখে মনে হয়েছে আজকে তার পঁচিশ বছর। অনেক শুভেচ্ছা। এটা এক ধরনের জন্মদিন। রান্নাকে কেকা আপা শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। তাকে সাধুবাদ জানাই। তিনি আরো এগিয়ে যান।

কথায় কথায় রান্না নিয়েই একটা সিনেমা হতে পারে জানিয়ে কেকা ফেরদৌসীকে উদ্দেশ্য করে এই চিত্রনায়ক বলেন, আমি আগেও একবার আপাকে বলেছিলাম যে এরকম রান্না নিয়েই একটা সিনেমা তৈরি হওয়া উচিত। আপাকে সে কথা জানিয়েও ছিলাম। আমার কাছে একটা গল্পও ছিলো ভেবেছিলাম। আমি চাই সেই সিনেমাটা যেন তৈরি হয়।

নিজে কখনো রান্নার অনুষ্ঠানে যাননি জানিয়ে ফেরদৌস বলেন, আমি কখনোই কোনো রান্নার অনুষ্ঠানে যেতে আগ্রহী ছিলাম না। স্বাচ্ছন্দ্যবোধও করতাম না। আমার ধারনা ছিলো রান্নাঘরে ছেলেরা কেন যাবে! কিন্তু কেকা আপা সেই ধারনাটা পাল্টে দিয়েছেন। আমি বেশ কয়েকবার তার অনুষ্ঠানেও এসেছি। উনার সাথে আমার বেশ ভালো অভিজ্ঞতা।

এরপর কেকা ফেরদৌসীর সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে ঘটা মজার মজার অভিজ্ঞতার কথাও অতিথিদের সামনে অকপটে শেয়ার করেন ফেরদৌস।

ছবি: তানভীর আশিক

Tags: কেকা ফেরদৌসীচ্যানেল আইফেরদৌসরন্ধনশিল্পীরান্না
Previous Post

কলঙ্ক ঢাকতে সমাবেশ করতে দেয়া হয়নি: রিজভী

Next Post

স্যানিটারি ন্যাপকিন ব্যবহার নিয়ে ‘প্যাডম্যান’ অক্ষয়

Next Post
চ্যানেল আই অনলাইন- অক্ষয় কুমার প্যাডম্যান

স্যানিটারি ন্যাপকিন ব্যবহার নিয়ে 'প্যাডম্যান' অক্ষয়

রোহিঙ্গা শিশু

এই বছরে রোহিঙ্গা ক্যাম্পে জন্ম নেবে ৫০ হাজার শিশু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT