চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রানা ও তার বাবা-মা’সহ ৪২ জন অভিযুক্ত

ম. শাফিউল আল ইমরান by ম. শাফিউল আল ইমরান
4:17 পূর্বাহ্ন 01, জুন 2015
in অন্যান্য, আদালত
A A

রানা প্লাজা ধসের ঘটনায় দুই মামলায় সোহেল রানা ও তার বাবা-মাসহ ৪২ জনকে আসামি করে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দিয়েছে সিআইডি। পলাতক ২৬ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।

সোমবার দুপুর ৩টার দিকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও শাখায় সিআইডির এএসপি বিজয় কৃষ্ণকর এই চার্জশিট জমা দেন।

দুই মামলায় আসামী করা হয়েছে ভবন মালিক সোহেল রানা, তার বাবা আব্দুল খালেক, মা মর্জিনা বেগম, পোশাক কারখানা নিউ ওয়েভ বটম লিমিটেডের চেয়ারম্যান বজলুস সামাদ আদনান, এমডি মাহমুদুর রহমান তাপস, ইথারটেক্স লিমিটেডের চেয়ারম্যান আনিসুর রহমান, ফ্যানটম অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান আমিনুল ইসলাম, সাভার পৌরসভার সাবেক মেয়র রেফাতউল্লাহ, সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, নগর পরিকল্পনাবিদ ফারজানা ইসলাম, সাইট ইঞ্জিনিয়ার সরোয়ার কামালসহ ৪২ জনকে।

ইমারত নির্মাণ আইনের মামলায় অভিযুক্ত ১৮ জনের মধ্যে ইথারটেক্স লিমিটেডের সাবেক এমডি মাহবুব আলম ছাড়া বাকীরা হত্যা মামলায়ও অভিযুক্ত। তবে সরকারের অনুমোদন না পাওয়ায় বাদ দেয়া হয়েছে সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তার নাম।

এ মামলার সময় ১৩৫ জনকে সাক্ষী করা হলেও তাদের মধ্যে নির্বাহী প্রকৌশলী এ কে মাম হোসেন ও সহকারি প্রকৌশলী আলম মিয়ার নাম বাদ দেওয়ার জন্য আবেদন করেছে সিআইডি।

আর হত্যা মামলায় সাক্ষী করা হয়েছে ৫৯৪ জনকে।

চার্জশিট দেওয়ার পর বিজয় কৃষ্ণকর বলেন, প্রায় দুই বছর লেগেছে এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে। তবে আমার কাছে মনে হয় এটা খুব বেশী সময় না।

পোশাক মালিকদের বিরুদ্ধে অভিযোগ সর্ম্পকে তিনি বলেন, ধসের একদিন আগেই মালিকরা জানতে পারে ভবনটি ধসে পড়বে। তারপরও পরের দিন শ্রমিকদের জোর করে কাজে বাধ্য।

এপিপি আনোয়ারুল কবীর বাবুল বলেন, কিছু আসামী পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দ্রুত বিচার হওয়ার জন্য এই মামলাটি দ্রুত বিচার আইনে অথবা বিশেষ আইনে বিচার করা যেতে পারে।

২০১৩ সালের ২৪ এপ্রিল সকালে রাজধানীর উপকন্ঠে সাভার বাসস্ট্যান্ডের কাছে ৮ তলা ভবন রানা প্লাজা ধসে পরিণত হয় ধ্বংসস্তুপে। ওই ঘটনায় নিহত হন ১ হাজার ১শ’ ৩৫ জন। জীবিত উদ্ধার করা হয় ২ হাজার ৪শ’ ৩৮ জনকে। যাদের মধ্যে অনেকেই চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন।

ওই ঘটনায় পরদিন সাভার থানায় হত্যা ও ইমারত নির্মাণ আইনে দুটি মামলা হয়। তদন্তের দায়িত্ব দেয়া হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডিকে। ঘটনার ২৫ মাসেরও কিছু বেশি সময় পর আদালতে দুই মামলার চার্জশিট জমা দিলো সিআইডি।

Tags: রানা প্লাজা
Previous Post

রমজানে অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা

Next Post

নৈর্ব্যক্তিক পদ্ধতি ও সেরা স্কুলের অপশন ‌‌’এ’ অপশন ‘বি’

Next Post

নৈর্ব্যক্তিক পদ্ধতি ও সেরা স্কুলের অপশন ‌‌'এ' অপশন 'বি'

বিদেশে পাঠিয়ে মুক্তিপণ আদায়চক্রের ৩ জন আটক, উদ্ধার ১৭

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT