চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রানবন্যার ম্যাচে রূপগঞ্জের শেষ হাসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:20 অপরাহ্ন 11, মার্চ 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A
মোহাম্মদ নাঈম (১২২)

মোহাম্মদ নাঈম (১২২)

৩৫৮ রানের লক্ষ্য ধাওয়া করে প্রায় শেষ পর্যন্তই ম্যাচে ছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। পরে ৩৩৪ রানে থামে তাদের ইনিংস। দুদলের মিলিত প্রায় সাতশ রানের বন্যার ম্যাচে শেষ হাসি হেসেছে লিজেন্ডস অফ রূপগঞ্জ। আফিফ হোসেনের দলকে ২৩ রানে হারায় নাঈম ইসলামের দল।

দুই ম্যাচের দুটিতে জিতে রূপগঞ্জের পয়েন্ট ৪। সমান পয়েন্ট হলেও রানরেটে এগিয়ে থেকে শীর্ষে আবাহনী। আর দুই ম্যাচের দুটিতেই হারল শাইনপুকুর।

রূপগঞ্জের দুই সেঞ্চুরি জবাবে প্রায় দুই সেঞ্চুরির কাছে গিয়েছিল শাইনপুকুরও। তবে সাব্বির হোসেন সেঞ্চুরি পেলেও ৮৩ রানে থামতে হয় তৌহিদ হৃদয়কে। শেষদিকে সোহরাওয়ার্দী শুভ ৩৪ ছাড়া অন্য ব্যাটসম্যানরা রান না পাওয়ায় রূপগঞ্জের বিপক্ষে রূপকথা লেখা হয়নি শাইনপুকুরের।

বিশাল লক্ষ্যের পেছনে ছুটতে যেয়ে শুরুটা দুর্দান্ত করে শাইনপুকুর। ওপেনিং জুটিতে ১০৪ রান তোলার পর আউট হন ভারতীয় ব্যাটসম্যান উপেন্দ্র কুল। করে যান ২৯ রান। আফিফ হোসেনের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে ভালো কিছুর আভাস দিয়েছিলেন সাব্বির। কিন্তু ১৫ রান করেই ফিরতে হয় অধিনায়ক আফিফকে।

৮৭ বলে আট চার ও তিন ছক্কায় ঠিক ১০০ রান করার পর আউট হয়ে যান সাব্বির। তারপরও দলকে লক্ষ্যে রাখছিলেন তৌহিদ হৃদয়। কিন্তু ৮১ বলে ৮৩ রান করে তিনি ফিরতেই ম্যাচ হেলে যায় রূপগঞ্জের দিকে।

শেষদিকে সোহরাওয়ার্দী শুভ ২৯, দেলোয়ার হোসেন ও সুজন হাওলাদারের ছোট ছোট ইনিংসে ভালো এগোচ্ছিল শাইনপুকুর। শেষ পাঁচ ওভারে তাদের দরকার ছিল ৫৭ রান। কিন্তু রূপগঞ্জের বোলারদের সামনে শেষঅবধি লড়াই চালিয়ে যেতে পারেনি, সংগ্রহ জমাতে পরে ৩৩৪ রানের। ম্যাচ হারতে হয় ২৩ রানে।

রূপগঞ্জের হয়ে নাবিল সামাদ তিনটি ও আসিফ হোসেন দুটি করে উইকেট নেন।

আগে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে মোহাম্মদ নাঈম ও আজমীর আহমেদ যোগ করেন ১৩২ রান। উড়ন্ত সূচনা এনে দিয়ে আজমীর ৪৮ রানে সাজঘরে ফিরলেও নাঈম ছোটেন তিন অঙ্কের দিকে।

তিন নম্বরে নামা অধিনায়ক নাঈম ইসলামের সঙ্গে অনূর্ধ্ব-১৯ দলের তরুণ নাঈম গড়েন আরেকটি বড় জুটি। পরে সেঞ্চুরি পূর্ণ করেন দুজনই। তাতে ভর করে রানের পাহাড় গড়ে লিজেন্ডস অব রূপগঞ্জ।

নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৫৭ রান তোলে গত আসরের রানার্সআপ রূপগঞ্জ।

লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথস সেঞ্চুরি পাওয়া মোহাম্মদ নাঈম করেন ১২২ রান। এ বাঁহাতির ১০৮ বলের ইনিংসে ছিল ৮টি চার ও ৬টি ছয়ের মার।

১০৮ রান করে নাঈম ইসলাম আউট হন ইনিংসের শেষ ওভারে। লিস্ট ‘এ’ ক্রিকেটে নবম সেঞ্চুরি পাওয়া এ ডানহাতি ব্যাটসম্যান খেলেন ৯৮ বল। ১১টি চারের সঙ্গে মারেন ২টি ছক্কা।

Tags: ডিপিএলরূপগঞ্জলিড স্পোর্টসসাইনপুকুর
Previous Post

উত্তরা গণভবনকে ন্যাশনাল হেরিটেজ ঘোষণা কেন নয়: হাইকোর্ট

Next Post

ফজিলাতুন্নেছা মুজিব হলে ভিপি আশা, জিএস সারা

Next Post
বঙ্গমাতা

ফজিলাতুন্নেছা মুজিব হলে ভিপি আশা, জিএস সারা

দুটি ছাড়া বঙ্গবন্ধু হলের সব পদে ছাত্রলীগের জয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT