চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রানবন্যার ম্যাচে জিতল পাঞ্জাব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:12 পূর্বাহ্ন 28, মার্চ 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যানের ব্যাটিং মুহূর্ত, রানবন্যার ম্যাচে জিতল পাঞ্জাব. Channel i News - চ্যানেল আই নিউজ

আগে ব্যাট করা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ২ উইকেট হারিয়ে ২০৫ রানের বড় স্কোর পেয়েছিল। রান তাড়া করতে নামা পাঞ্জাব কিংসও দেয় মোক্ষম জবাব। শেষ পর্যন্ত এক ওভার বাকি থাকতেই ৫ উইকেটের দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে পাঞ্জাব।

রোববার রাতে মুম্বাইয়ে হওয়া ম্যাচে ব্যাঙ্গালোরকে ভালো সূচনা এনে দেন অধিনায়ক ফাফ ডু প্লেসিস। তিনি আনুজ রাওয়াতকে নিয়ে ৫০ রানের জুটি গড়েন। ২০ বলে ২১ রান করে যুজবেন্দ্র চাহালের বলে আরুজ বোল্ড হলে ওপেনিং জুটি ভাঙে।

তিনে নামা বিরাট কোহলিকে নিয়ে ১১৮ রানের বড় জুটি গড়েন ডু প্লেসিস। আরশদীপ সিংয়ের করা ১৮তম ওভারের প্রথম বলে লং অফে শাহরুখ খানের হাতে ডু প্লেসিস ধরা পড়েন। অল্পের জন্য প্রোটিয়া ক্রিকেটার পাননি সেঞ্চুরি। ৫৭ বলে ৩ চার ও ৭ ছক্কায় খেলেন ৮৮ রানের ঝড়ো ইনিংস।

কোহলি ২৯ বলে ৪১ রানে অপরাজিত থাকেন। শেষদিকে দীনেশ কার্তিক ১৪ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৩২ রানের অপরাজিত ক্যামিও খেলে দলকে দুইশ রানের গণ্ডি পার করান।

পাঞ্জাব কিংস বড় লক্ষ্য পেলেও বিচলিত হয়নি। দুই মায়াঙ্ক আগারওয়াল ও শিখর ধাওয়ান উড়ন্ত সূচনা এনে দেন। ৭ ওভারেই স্কোরবোর্ডে উঠে যায় ৭১ রান।

এরপরই ভাঙে জুটি। ২৪ বলে ২ চার ও ২ ছক্কায় ৩২ রান করা মায়াঙ্গ স্কয়ার লেগে শাহবাজ আহমেদের তালুবন্দি হন। বোলার ছিলেন ভানিডু হাসারাঙ্গা।

দ্বিতীয় উইকেটে ভানুকা রাজাপাকসের সঙ্গে ধাওয়ান ৪৭ রান যোগ করেন। হার্শাল প্যাটেলের বলে ২৯ বলে ৫ চার ও এক ছক্কায় ৪৩ রান করা ধাওয়ানের সহজ ক্যাচ নেন আনুজ।

২২ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪৩ রান করা ভানুকা বিদায় নেন মোহাম্মদ সিরাজের বলে, ক্যাচ নেন শাহবাজ। পরের বলেই রাজ বাওয়াকে লেগ বিফোরের ফাঁদে ফেলে হ্যাটট্রিকের আশা জাগিয়েছিলেন সিরাজ।

লিয়াম লিভিংস্টোন পাঞ্জাবের আশার পালে হাওয়া লাগালেও ইনিংস বড় করতে পারেননি। ১০ বলে ২ ছক্কায় ১৯ রান করা এই ব্যাটারকে দারুণ ক্যাচে ফেরান আনুজ, বোলার ছিলেন আকাশ দ্বীপ।

শেষ ৩ ওভারে পাঞ্জাবের দরকার ছিল ৩০ রান। মোহাম্মদ সিরাজ ১৮তম ওভারে দিয়ে বসেন ২৫ রান। ওডিয়ান স্মিথ এই ওভারে মারেন এক চার ও ৩ ছক্কা। কার্যত এখানেই পাঞ্জাবের জয় লেখা হয়ে যায়।

হার্শালের করা ১৯তম ওভারের প্রথম বলে ২ রান নেন শাহরুখ। পরের বল হয় হোয়াইড। দ্বিতীয় বল ডট হওয়ার পর তৃতীয় বলে শাহরুখ রারেন ছক্কা। এরপরের দুই বল হত ডট। ওভারের শেষ বলে চার মেরে পাঞ্জাবের জয় নিশ্চিত করেন শাহরুখ।

ওডিয়ান ৮ বলে এক চার ও ৩ ছক্কায় ২৫ ও শাহরুখ ২০ বলে এক চার ও ২ ছক্কায় ২৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন। এই দুই ব্যাটার ৫২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন।

Tags: আইপিএল-২০২২পাঞ্জাব কিংসলিড স্পোর্টস
Previous Post

স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডে পুরস্কৃত ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠান

Next Post

অস্কার ২০২২: সেরা পার্শ্ব-অভিনেত্রী আরিয়ানা ডিবোস

Next Post
অস্কার ২০২২ সেরা পার্শ্ব-অভিনেত্রী আরিয়ানা ডিবোসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কার ২০২২: সেরা পার্শ্ব-অভিনেত্রী আরিয়ানা ডিবোস

অস্কার ২০২২ এ সিনেমাটোগ্রাফির জন্য পুরস্কার গ্রহণ করছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কার ২০২২: সিনেমাটোগ্রাফির জন্য পুরস্কৃত হলো 'ডুন'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT