চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাত পোহালেই ভোটের লড়াইয়ে মুখোমুখি পর্দার নায়ক-ভিলেন!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:21 অপরাহ্ন 27, জানুয়ারি 2022
in বিনোদন
A A
নেতা ও সাংবাদিকের ছবি, বাংলাদেশের রাজনৈতিক ও সাংবাদিক দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমার পর্দায় এখনও নায়ক-ভিলেনের দ্বৈরথ দেখতে মুখিয়ে থাকেন দর্শক! যদিও শেষমেষ জয় হয় নায়কেরই! সিনেমার পর্দার সেই নায়ক-ভিলেন এবার মুখোমুখি ভোটযুদ্ধে!

বলছি আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের কথা। শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল থেকেই এফডিসিতে উৎসবমুখর পরিবেশে দিনভর চলবে ভোট গ্রহণ। যে নির্বাচনে মুখোমুখি দুই প্যানেলের তারকা অভিনয় শিল্পীরা। আর দুই প্যানেলের নেতৃত্বে প্রধান দু’জনের একজন পর্দার কালজয়ী নায়ক ইলিয়াস কাঞ্চন এবং অন্যজন বাংলা সিনেমার প্রতিষ্ঠিত ভিলেন মিশা সওদাগর!

আগামি দুই বছরের জন্য চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্ব দিতে সভাপতি হিসেবে শিল্পীরা কাকে বেছে নেবেন, পর্দার নায়ককে নাকি ভিলেনকে? এমনটাই প্রশ্ন এখন সবার মনে!

যদিও দুজনই তাদের নিজ নিজ প্যানেল নিয়ে ভীষণ আশাবাদী। নির্বাচনে প্রধান সঙ্গী হিসেবে ইলিয়াস কাঞ্চন পেয়েছেন সাধারণ সম্পাদক প্রার্থী ও চিত্রনায়িকা নিপুনকে। অন্যদিকে গেল দুই বারের মতো এবারও মিশা সওদাগরের প্যানেলে সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান।

কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন যারা:
সভাপতি- ইলিয়াস কাঞ্চন, সহ-সভাপতি- চিত্রনায়ক রিয়াজ ও ডি এ তায়েব। সাধারণ সম্পাদক- নিপুণ, সহ-সাধারণ সম্পাদক পদে আছেন সাইমন সাদিক। সাংগঠনিক সম্পাদক শাহনূর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নিরব হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক আরমান, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইমন, কোষাধ্যক্ষ পদে আজাদ খান।

কার্যকরী পরিষদের সদস্য হলেন—অমিত হাসান, ফেরদৌস আহমেদ, শাকিল খান, নানা শাহ, আফজাল শরীফ, সাংকো পাঞ্জা, জেসমীন, কেয়া, পরীমনি, গাঙ্গুয়া ও সীমান্ত।

মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন যারা:
সভাপতি: মিশা সওদাগর। সহ-সভাপতি: মনোয়ার হোসেন ডিপজল-রুবেল। সাধারণ সম্পাদক: জায়েদ খান, সহ-সাধারণ সম্পাদক সুব্রত, সাংগঠনিক সম্পাদক আলেকজান্ডার বো, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী, দপ্তর ও প্রচার সম্পাদক জে কে আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন, কোষাধ্যক্ষ ফারহান।

কার্যকরী পরিষদের সদস্য: রোজিনা, অঞ্জনা, সুচরিতা, অরুনা বিশ্বাস, মৌসুমী, আসিফ ইকবাল, বাপ্পারাজ, আলীরাজ ও নাদের খান।

শিল্পী সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। দুজন সদস্য হলেন বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান,  আপিল বোর্ডের সদস্য হিসেবে আছেন মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন।

নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত। মিশা-জায়েদ ও কাঞ্চন-নিপুণ প্যানেল ছাড়াও এবারের নির্বাচনে আছেন দুজন স্বতন্ত্র প্রার্থী। এবার মোট ভোটার ৪২৮ জন।

Tags: অঞ্জনাঅভিনয়অমিত হাসানঅরুনা বিশ্বাসআফজাল শরীফআলীরাজআসিফ ইকবালকাঞ্চনকেয়াগাঙ্গুয়াজায়েদ খানজেসমীননাদের খাননানা শাহনায়কনিপুণনিপুনপরীমনিফেরদৌস আহমেদবাপ্পারাজভিলেনমিশামৌসুমীরোজিনালিড বিনোদনশাকিল খানশিল্পী সমিতিসাংকো পাঞ্জাসিনেমাসুচরিতা
Previous Post

নির্বাচন কমিশন আইন গ্রহণযোগ্য নয়: মির্জা ফখরুল

Next Post

করোনায় মৃত্যু ১৫, শনাক্তের হার ৩১.৯৮

Next Post
বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি ও স্বাস্থ্যবিধি অনুসরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় মৃত্যু ১৫, শনাক্তের হার ৩১.৯৮

শ ম রেজাউল র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রভাব পড়বে না বলে মন্তব্য করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রভাব পড়বে না: শ ম রেজাউল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT