চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাতে ভালো দেখতেন না সালার পাইলট!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:34 অপরাহ্ন 30, মার্চ 2019
in ফুটবল, স্পোর্টস
A A

ছিলেন বর্ণান্ধ। তাই রাতে ভালো দেখতেন না। অথচ সেই ডেভিড ইবোটসনের কাঁধেই ছিল এমিলিয়ানো সালাকে রাতের বেলায় উড়িয়ে নঁতে থেকে কার্ডিফে পৌঁছে দেয়ার দায়িত্ব!

নিহত আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো সালার বিমান দুর্ঘটনার পেছনের কারণ খুঁজতে গিয়ে এমন চাঞ্চল্যকর তথ্যই দিয়েছে বিবিসি ওয়েলস। তাদের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে বর্ণান্ধ হওয়ায় প্রাতিষ্ঠানিকভাবে বিমান চালানোর কোনপ্রকার অনুমতিও ছিল না ইবোটসনের!

বিবিসির এ প্রতিবেদনে কোনপ্রকার উচ্চবাচ্য করেনি যুক্তরাজ্যের সিভিল এভিয়েশন অথোরিটি। এয়ার অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চের (এএআইবি) তদন্তের উপরই ভরসা রেখেছে সংস্থাটি। আর এএআইবি জানিয়েছে তাদের তদন্ত চলছে।

রেগ্যুলিরিটি কমিশন অবশ্য নিশ্চিত করেছে, যুক্তরাজ্যের আকাশে রাতের বেলায় ফ্লাইট পরিচালনা করার কোনো অনুমতি ছিল না ইবোটসনের। তবে মার্কিন আকাশে ওড়ার লাইসেন্স ছিল তার। আর মার্কিনী লাইসেন্সের অনুরূপ একটি লাইসেন্স তৈরি করে যুক্তরাজ্যে বিমান চালাতেন তিনি। তার বিধ্বস্ত পাইপার মালিব্যু বিমানটি ছিল মার্কিন মালিকানাধীন।

বিবিসি ওয়েলস তাদের প্রতিবেদনে তুলে ধরেছে কেবল দিনের বেলায় উড্ডয়নের অনুমতি ছিল ইবোটসনের। একজন বর্ণান্ধ পাইলট হিসেবে চোখে যে ধরণের চশমা ব্যবহার করতে হতো সেটিও ব্যবহার করতেন না ইবোটসন, ‘বর্ণান্ধ পাইলটদের সোজাসাপ্টা ভাবে রাতে ফ্লাইট পরিচালনায় নিষেধ করা হয়। কারণ রাতের অন্ধকারে লাল-সবুজ বাতি দেখতে পারাটা একজন পাইলটের জন্য আবশ্যক।’

২১ জানুয়ারি সকাল ৯টায় নঁতে থেকে কার্ডিফে উড়ে যাওয়ার কথা ছিল সালার। কিন্তু বন্ধু ও স্বজনদের কাছ থেকে বিদায় নেয়ার জন্য সালার অনুরোধে সময় পিছিয়ে সন্ধ্যা ৭টায় বিমান আকাশে ওড়ানো হয়। আকাশ পথে নঁতে থেকে কার্ডিফে যেতে সময় লাগে ১ ঘণ্টা ১০ মিনিট। এই সময়ের মধ্যেই সালাকে নিয়ে ইংলিশ চ্যানেলে নিখোঁজ হয় ইবোটসনের পাইপার মালিব্যু বিমানটি।

ফ্রান্সের ক্লাব নঁতের হয়ে চার মৌসুম খেলা ২৮ বছরের এমিলিয়ানো সালা সম্প্রতি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব কার্ডিফ সিটিতে খেলতে চুক্তিবদ্ধ হয়েছিলেন। সেজন্য নঁতে থেকে ওই প্লেনে চেপে গত ২১ জানুয়ারি সন্ধ্যায় ওয়েলসের রাজধানী কার্ডিফের উদ্দেশে উড়াল দেন এ আর্জেন্টাইন ফরোয়ার্ড। প্রায় ৫ হাজার ফুট উচ্চতা দিয়ে গার্নসি (ফ্রান্স উপকূলবর্তী একটি দ্বীপ) অতিক্রম করার সময় প্লেনটি নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে। পরে কয়েকদিনের অনুসন্ধানের পর মেলে সালার মৃতদেহ।

Tags: আর্জেন্টিনাএমিলিয়ানো সালালিড স্পোর্টস
Previous Post

শেষ পর্যন্ত এয়ারপাওয়ার চার্জার বাদ দিলো অ্যাপল

Next Post

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হলো খুরশীদ আলমকে

Next Post

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হলো খুরশীদ আলমকে

উত্তরায় ধরাশায়ী মোহামেডান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT