চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাতে বাড়ি ফেরার পথে যুবলীগ নেতা খুন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:42 পূর্বাহ্ন 19, অক্টোবর 2021
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম থানার প্রবেশদ্বার, শহরের রাস্তায় যানবাহন ও মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের মহেশখালীতে মো: রুহুল কাদের (৩৫) নামের এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষরা। সোমবার  রাত ১০ টারদিকে মহেশখালী উপজেলার কালারমার ছড়া বাজারের পূর্বপাশে ফকির জুম পাড়ায় এঘটনা ঘটে।

মহেশখালী থানার ওসি মো: আব্দুল হাই এ খবর নিশ্চিত করেছেন।

নিহত যুবলীগ নেতা ওই এলাকার মোহাম্মদ আমিনের পূত্র এবং মহেশখালী উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি।

স্থানীয় সূত্রমতে, ওই সময়ে মহেশখালী উপজেলার কালারমার ছড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে নিহত যুবলীগ নেতা রুহুল কাদের স্থানীয় ফকিরজুম পাড়ায় পৌছলে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে তাকে সিএনজি থেকে নেমে দা-কিরিচ দিয়ে প্রথমে কুপিয়ে পরে গুলি করে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কালারমার ছড়া উপ-স্বাস্থ্যকেন্দ্র ও পরে আশংকাজনক অবস্থায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রহুল কাদের মহেশখালী উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও কালারমারছড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি। তার বিরুদ্ধে ও একাধিক মামলা রয়েছে।

মহেশখালী থানার ওসি মো: আব্দুল হাই জানান, ‘এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটতে পারে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।’

Tags: গুলি করে হত্যামহেশখালীযুবলীগ নেতা
Previous Post

সারাবিশ্বে আক্রান্ত শনাক্ত তিন লাখের বেশি, যুক্তরাজ্যে বাড়ছে সংক্রমণ

Next Post

আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো নর্থ কোরিয়া

Next Post
উচ্চ পর্যায়ের কর্মকর্তা জাতীয় ভাষণে বক্তৃতা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো নর্থ কোরিয়া

যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দেওয়া ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT