বিশেষ ব্যবস্থা কমিশনের মাধ্যমে আসন্ন প্রিমিয়ার ডিভিশন হকি লিগের দলবদলের প্রথম ধাপ সম্পন্ন করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। রোববার রাতে বনানীর একটি রেস্টুরেন্টে হয় তাদের দলবদলের আনুষ্ঠানিকতা।
প্রথম ধাপে যে ৬ জনের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে তারা হলেন- আশরাফুল, কৌশিক, সারোয়ার, অসীম গোপ, শাওন ও প্রিন্স লাল।
মঙ্গলবার ফেডারেশনে গিয়ে বাকি খেলোয়াড়রা দলবদলের আনুষ্ঠানিকতা সারবেন।
দলবদলের আনুষ্ঠানিকতায় হকি ফেডারেশনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশন সদস্য জামিল আব্দুন নাসের ও জাফরুল আহসান বাবুল। আরও ছিলেন মোহামেডানের হকি কমিটির চেয়ারম্যান মনজুর আলম, সাধারণ সম্পাদক আবু শাহিন, ম্যানেজার আরিফুল হক প্রিন্স।









