চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজ্জাকের সামনে দাঁড়াতেই পারল না পারটেক্স

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:09 অপরাহ্ন 30, এপ্রিল 2017
in স্পোর্টস
A A
দুর্দান্ত বোলিং করেও ম্যাচ বাঁচাতে পারেননি আব্দুর রাজ্জাক। ফাইল ছবি

দুর্দান্ত বোলিং করেও ম্যাচ বাঁচাতে পারেননি আব্দুর রাজ্জাক। ফাইল ছবি

বয়সের ধুঁয়ো তুলে জাতীয় দলে ব্রাত্য করে রাখা হয়েছে। আব্দুর রাজ্জাকের বোলিংয়ে অবশ্য বয়সের ছাপ পড়েনি, ঘূর্ণিতে ধারও কমেনি এতটুকু। ৩৫ ছুঁই ছুঁই এ বাঁহাতি স্পিনার অভিজ্ঞতার মন্ত্রে রোববারও তুলে নিয়েছেন ৫ উইকেট। শেখ জামালের এই বোলারের তোপে বিধ্বস্ত হয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। প্রথম বিভাগ থেকে প্রিমিয়ারে আসা দলটিকে ৩ উইকেটে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করেছে রাজ্জাকের দল।

ঢাকা প্রিমিয়ার লিগের পঞ্চম রাউন্ডের এই সাফল্যে ৫ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলে সেরা ছয়ে অবস্থান করছে শেখ জামাল। আর ৫ ম্যাচে রাজ্জাকের নামের পাশে উইকেট ১৬টি।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে রাজ্জাকের সামনে দাঁড়াতেই পারেনি পারটেক্সের ব্যাটসম্যানরা। ৮.৩ ওভারে দুটি মেডেনসহ মাত্র ২২ রানে ৫ উইকেট নেন শেখ জামাল অধিনায়ক। ৪৬.৩ ওভার খেলে ২০১ রানে গুটিয়ে যায় পারটেক্স। সর্বোচ্চ ৬৫ রান আসে জনি তালুকদারের ব্যাটে।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে ভালই লড়ছিল পারটেক্স। তৃতীয় উইকেটের পতন হয় ১৪৩ রানে। এরপর রাজ্জাকের ঘূর্ণির সামনে তাসের ঘরের মতো উইকেট পড়তে থাকে। দলটি ৫৮ রান তুলতে হারায় শেষ ৮ উইকেট।

রাজ্জাকের ৫ উইকেটের দিনে ২টি উইকেট নিয়েছেন লেগস্পিনার তানবীর হায়দার। একটি করে উইকেট গেছে সোহাগ গাজী ও শাহাদাত হোসেন রাজিবের দখলে।

সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৪৫.২ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে শেখ জামাল। জয়ের ভিত সহজ করে দেন ওপেনার মাহবুবুল করিম। মাত্র ২৭ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন এ ডানহাতি ব্যাটসম্যান।

তানবীর হায়দার ৩৪ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন। জয়ে ভূমিকা রাখে সোহাগ গাজীর ৩১ ও ইলিয়াস সানির ২৩ রানের কার্যকরি ইনিংস দুটিও।

Tags: আব্দুর রাজ্জাকঢাক প্রিমিয়ার লিগ
Previous Post

‘প্রধান বিচারপতি ঠিকই বলেছেন’

Next Post

পরীমনির অনুরোধ

Next Post
চিত্রনায়িকা পরিমণি।

পরীমনির অনুরোধ

ব্রাদার্সের হয়ে ম্যাচ সেরা মাইশুকুর রহমান

‘ডলার’ও থামাতে পারল না ব্রাদার্সের জয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT