চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজ্জাককে না খেলানোর ব্যাখ্যা দিলেন সুজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:18 অপরাহ্ন 02, ফেব্রুয়ারি 2018
in স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: টেস্ট অভিষেকে রান দেয়ার সেঞ্চুরি পূর্ণ করে ফেলেছেন সানজামুল ইসলাম। ৩৭ ওভারে খরচ ১২৮, উইকেটের দেখা পাননি। অন্য দুই স্পিনার তাইজুল এবং মিরাজও দিয়েছেন একশ’র বেশি রান, সঙ্গে একটি করে উইকেট তুলে আক্ষেপ কমিয়েছেন কিছুটা। তবে উইকেট না পাওয়া অনভিজ্ঞ সানজামুল যতটা আক্ষেপ হয়ে থাকলেন, তারচেয়ে বেশি আক্ষেপ-আলোচনা হচ্ছে অভিজ্ঞ আব্দুর রাজ্জাককে ঘিরে।

চট্টগ্রাম টেস্টের স্কোয়াডে থাকলেও একাদশে সুযোগ হয়নি রাজ্জাকের। বাঁহাতি স্পিনারকে চার বছর পর হঠাৎ ডেকে এনে হঠাৎ ছুঁড়ে ফেলা হয়েছে। কেন? সেটি জানার কৌতূহল ছিল সংবাদকর্মীদের। ম্যাচের তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এলেন টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। দলের ভাল-মন্দ জানা উপযুক্ত ব্যক্তির কাছেই পরে চাওয়া হল রাজ্জাক রহস্যের উত্তর।

‘বিশেষ কোন কারণ নেই। রাজ্জাক হয়ত ইন্টারন্যাশনাল ফিগার, কিন্তু আমাদের সাথে ছিল না। অনেকদিন জাতীয় দলের সেটআপেই ছিল না। যদিও তার অভিজ্ঞতা নিয়ে কারও কথা বলার কিছু নেই। দারুণ অভিজ্ঞ ক্রিকেটার। আমাদের হয়ত সানজামুলের প্রতি আস্থা বেশি ছিল। সে সেটআপে ছিল, ট্রেনিংয়ে ছিল জাতীয় দলের সঙ্গে। আমরা চিন্তা করেছি সানজামুল হয়ত এ কন্ডিশনে বেশিকিছু দিতে পারবে। হয়ত এটার জন্যই। অন্য কোন কারণ নেই।’

মূর্তিকারিগর

‘তবে রাজ্জাককে নিয়েও পরিকল্পনা ছিল। হঠাৎ করে নিয়ে আসা হয়নি। পরিকল্পনা করেই আনা হয়েছিল। তবে দল নির্বাচনে যখন বসেছি, অধিনায়ক ছিল, তখন আমরা চিন্তা করেছি রাজ্জাককে একটু সময় দেয়া দরকার। আরেকটু কাজ করলে হয়ত ওর জন্য সহজ হবে।’ যোগ করেন সুজন।

Tags: আব্দুর রাজ্জাক
Previous Post

ফ্রান্সে সামরিক বাহিনীর ২ হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৫

Next Post

গল্পটা ‘১০’ বছর বয়সী লেখক অলীনের

Next Post

গল্পটা ‘১০’ বছর বয়সী লেখক অলীনের

ইয়াবা আটক

৯ কোটি টাকার ইয়াবা রেখে মাদক ব্যবসায়ীরা উধাও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT