চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজের নতুন ‘ফ্যামিলি ক্রাইসিস’ এ গাইলেন ন্যানসি 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:16 অপরাহ্ন 30, নভেম্বর 2021
in বিনোদন
A A
ন্যানসি ও একজন পুরুষের ছবি, বাংলাদেশি সংবাদ ও বিনোদন. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’-এর নতুন সিজন আসছে। এর নাম রাখা হয়েছে ‘ফ্যামিলি ক্রাইসিস (রিলোডেড)’। ধারাবাহিকটির জন্য গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যানসি।

‘কখনো আলো কখনো আঁধার’ শিরোনামের নতুন গানটি নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত। ২০১১ সালে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘চাঁদের নিজের কোনো আলো নেই’ ধারাবাহিকের জন্য গেয়েছিলেন ন্যানসি।

নতুন গান প্রসঙ্গে ন্যানসির বলেন, ‘বহু বছর পর রাজের ধারাবাহিকে গাইলাম। গানটি গেয়ে আত্মতৃপ্তি পেলাম। এর কথা ও সুর হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। শ্রোতাদের খুব সহজেই গানটি ভালো লাগতে পারে।’

‘কখনো আলো কখনো আঁধার’ গানটির কথা লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। সোমবার (২৯ নভেম্বর) রাতে ঢাকার নিকেতনে ক্রাউন এন্টারটেইনমেন্ট স্টুডিওতে গানটির ধারণকাজ সম্পন্ন হয়।

নতুন ধারাবাহিকের গানটির ব্যাপারে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেছেন, ‘ফ্যামিলি ক্রাইসিস নিয়ে দর্শকদের সাড়ায় আমি অভিভূত। সেই উৎসাহে নতুন সিজন শুরু করতে যাচ্ছি। আগের সিজনে কোনও টাইটেল সং ছিল না। তবে এবারের গল্পের প্লট অনুযায়ি একটি গান প্রয়োজন। সুর রচনার পরপরই মনে হয়েছে, এতে ন্যানসির কণ্ঠই জুতসই লাগবে। তার গায়কী নিয়ে নতুনভাবে বলার কিছু নেই। নতুন গানটি দারুণ গেয়েছেন তিনি। একবার শুনলেই ভালো লাগার মতো। শ্রোতারা গানটি পছন্দ করলে আমাদের প্রয়াস সফল হবে। শিগগিরই ইউটিউবে সিনেমাওয়ালা মিউজিক চ্যানেলে আসবে এর লিরিক্যাল ভিডিও।’

তিনজন মানুষ স্টুডিওতে হাসিমুখে pose করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ গীতিকবি জনি হক বলেন, ‘মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখ, হাসি-কান্না, আনন্দ-বেদনার আবহ একই গানে ফুটিয়ে তুলতে চেয়েছেন নির্মাতা রাজ। সেভাবেই এটি লিখেছি। নাভেদ পারভেজ মন ছুঁয়ে যাওয়া সুর সৃষ্টি করেছেন। ন্যানসির সুরেলা গায়কীর সুবাদে পূর্ণতা পেয়েছে এটি।’

রাজ জানান, ঢাকার উত্তরায় আগামী ৯ ডিসেম্বর থেকে ‘ফ্যামিলি ক্রাইসিস (রিলোডেড)’ ধারাবাহিকের চিত্রায়ন শুরু হবে। একটি বেসরকারি টিভি চ্যানেলে দেখা যাবে নাটকটি। এছাড়া ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে থাকবে প্রতিটি পর্ব।

Tags: গানজনি হকধারাবাহিকনাটকন্যানসিফ্যামিলি ক্রাইসিফ্যামিলি ক্রাইসিসরাজলিড বিনোদনসিনেমা
Previous Post

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অধ্যাপক রফিকুল ইসলাম

Next Post

মারা গেছেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম

Next Post
প্রয়াত অধ্যাপক রফিকুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেছেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম

স্বাস্থ্যমন্ত্রী করোনার বুস্টার ডোজের বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ষাটোর্ধ্ব সবাইকে বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT