চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজের আবেগময় পারিবারিক গল্পে ‘মায়ায় থেকো’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:31 অপরাহ্ন 17, নভেম্বর 2021
in বিনোদন
A A
দুজন ব্যক্তি বাইকের পাশে দাঁড়িয়ে প্রকৃতির মাঝে ছবি তোলার মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের প্রথম চলচ্চিত্র ‘প্রজাপতি’র দর্শকপ্রিয় একটি গান ‘ছোট ছোট আশা’। গানটির কিছু অংশের শুটিং হয়েছিল সিলেটে। ১০ বছর পর আবারও শুটিংয়ের জন্য চা বাগানের শহরে গেলেন ‘যদি একদিন’ খ্যাত এই নির্মাতা।

এবার মোস্তফা কামাল রাজ নির্মাণ করেছেন ‘মায়ায় থেকো’ নামের একটি নাটক। সিলেটের বিয়ানীবাজারে এর শুটিং হয়েছে।

গল্পের ধারণা দিয়ে পরিচালক জানান, মা ও তার আদরের ছেলে গ্রামে থাকে। মা ঘরের বাইরে বের হলে বোরকা পরেন। মুখ ঢেকে রাখেন। মায়ের কোথাও যাওয়ার প্রয়োজন থাকলে ছেলে মোটরসাইকেল চালিয়ে তাকে নিয়ে যায়।

দুজন নারী হাসিমুখে একে অপরকে জড়িয়ে ধরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছেলেটির প্রেমিকা আছে। মেয়েটি সবসময় ওড়না দিয়ে মাথা ঢেকে রাখে। তার সঙ্গে ছেলের মায়ের দারুণ সম্পর্ক গড়ে ওঠে।

‘মায়ায় থেকো’ নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। মায়ের ভূমিকায় অভিনয় করেছেন মনিরা মিঠু। এছাড়া জুটি বেঁধেছেন মুশফিক ফারহান ও সারিকা সাবরিন।

রাজের পরিচালনায় সবশেষ প্রায় সাত বছর আগে ‘আমি তুমি’ নাটকে কাজ করেছিলেন সারিকা।

‘মায়ায় থেকো’ প্রসঙ্গে রাজ বলেন, “আবেগময় পারিবারিক একটি গল্প নিয়ে নাটকটি নির্মাণ করেছি। সেই সঙ্গে আছে প্রেম-ভালোবাসা। আমেরিকা প্রবাসী আমার দুই বন্ধু খালেদ রহমান ও সুহেল আহমেদ আর সাব্বির চেয়ারম্যানের সহযোগিতায় বিয়ানীবাজারে কাজটি করেছি। তাদের উৎসাহেই মূলত সিলেটে আবারও শুটিংয়ের জন্য গেলাম।”

একজন যুবক বাইকে বসে, পাশে দুই নারী, পেছনে আরেক নারী দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটকটি প্রযোজনা করেছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের প্রতিষ্ঠান সিনেমাওয়ালা। ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে এ বছরেই মুক্তি পাবে ‘মায়ায় থেকো’।

Tags: নাটকমনিরা মিঠুমুশফিক ফারহানরাজসারিকা সাবরিন
Previous Post

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে কড়া বার্তা দেবে ইন্দোনেশিয়া

Next Post

দুর্নীতির অভিযোগে সাংসদ ফারুকের ব্যক্তিগত সহকারী বরখাস্ত

Next Post
দুর্নীতির অভিযোগে সাংসদ ফারুকের ব্যক্তিগত সহকারী বরখাস্তের ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্নীতির অভিযোগে সাংসদ ফারুকের ব্যক্তিগত সহকারী বরখাস্ত

ফ্রিদার চিত্রকর্মের একটি রেপ্লিকা প্রদর্শন করছেন একজন নারী।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রিদার চিত্রকর্ম বিক্রি হলো রেকর্ড দামে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT