চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজাকারের তালিকা স্থগিত, ২৬ মার্চ পরবর্তী তালিকা প্রকাশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:50 অপরাহ্ন 18, ডিসেম্বর 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী-রাজাকারের তালিকা

প্রথম দফায় ‘১০ হাজার ৭৮৯’ জন রাজাকারের যে তালিকা প্রকাশ করা হয়েছিল, সমালোচনার মুখে তা স্থগিত করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

আগামী ২৬ মার্চ রাজাকারের পরবর্তী তালিকা প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বুধবার বিকেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ তথ্য জানান।

এর আগে রাজাকার তালিকা নিয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন: ‘‘বিষয়টা আমাদের নজরে এসেছে। আমাদের দলের সভাপতি শেখ হাসিনাও তা জানেন। মুক্তিযুদ্ধ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তিনি নির্দেশনা দিয়েছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে অলরেডি তারা দুঃখ প্রকাশ করেছে এবং ভুল সংশোধনের আশ্বাস দিয়েছে।

আমাদের নেত্রীও যাচাই-বাছাই করে ভুলভ্রান্তি থাকলে সংশোধন করে তালিকা প্রকাশ করার জন্য নির্দেশ দিয়েছেন। কাজেই মন্ত্রণালয় সংশোধনের অঙ্গীকার ঘোষণা করেছে। কাজেই এ নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা নয়।’’

এরপর ওই তালিকা স্থগিতের এমন ঘোষণা আসলো।

প্রথম দফায় প্রকাশিত তালিকায় গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার নাম আসা এবং আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত রাজাকারের নাম তালিকায় না থাকা নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

এর পরিপ্রেক্ষিতে রাজাকারের নামের তালিকায় ‘ভুল হয়ে থাকলে’ তার জন্য দুঃখ প্রকাশ করে গত মঙ্গলবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন: রাজাকারের যে তালিকা প্রকাশ হয়েছে সেই ব্যাপারে যে আপত্তিগুলো আসবে তা তদন্ত সাপেক্ষে সংশোধনী আনা হবে।

মোজাম্মেল হক বলেন: এ বিষয়ে যারা জড়িত তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তালিকা স্থগিতের আগে বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রাজাকার, আলবদর, আল-শামসের কোন তালিকা নেই, দালাল আইনে যাদের নাম এসেছিলো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে শুধু তাদের নাম পাঠানো হয়েছিলো।

এর আগে রাজাকারের তালিকা থেকে নিজের নাম প্রত্যাহার ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে মুক্তিযুদ্ধ, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ে আবেদন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু।

এছাড়া রাজাকারের তালিকা থেকে গোলাম আরিফ টিপুর নাম আজকের মধ্যে প্রত্যাহার করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে জাতির সামনে ক্ষমা চাওয়ার আহ্বান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

Tags: আ ক ম মোজাম্মেল হকরাজাকারের তালিকা
Previous Post

জয়ের খুব কাছে থেকে ফিরল রংপুর

Next Post

ঢাবিতে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা

Next Post

ঢাবিতে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা

ল্যাঙ্গাভেল্টকে ছেড়ে দিলো বিসিবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT