চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষার্থী নিখোঁজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:23 অপরাহ্ন 05, আগস্ট 2016
in বাংলাদেশ
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুপস্থিত ৩০ শিক্ষার্থীর তালিকা পুলিশের কাছে হস্তান্তর করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। ওই ৩০ জনের অনুসন্ধানে নেমেছে পুলিশ। তালিকাভুক্ত শিক্ষার্থীর সবাই ড্রপআউট এবং বিভিন্ন বর্ষের। নির্দিষ্ট সময়ে বিশ্ববিদ্যালয়ে নিয়ম অনুযায়ী পরীক্ষায় অংশ না নেয়ায় তারা ড্রপআউট হয়েছেন বলে রাবির প্রশাসন সূত্রে জানা গেছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও রাবির ঊর্ধ্বতন একটি সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন থেকে যেসব শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে এবং যারা পরীক্ষায় অংশ না নিয়ে ড্রপআউট হয়েছে তাদের একটি তালিকা বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের কাছে চায় পুলিশ।

এ ধরনের নির্দেশনার পর গত ১৩ জুলাই শিক্ষার্থীদের সম্পর্কে বিভিন্ন তথ্য চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দপ্তর থেকে বিভাগগুলোতে চিঠি দেয়া হয়। এ ছাড়া অনুপস্থিত এবং ড্রপআউট শিক্ষার্থীদের তালিকা করতে বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক শাখা ও পরীক্ষা নিয়ন্ত্রক শাখার সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান বলেন, পুলিশ প্রশাসন আমাদের কাছে ড্রপআউট শিক্ষার্থীদের তালিকা চেয়েছিল। আমরা খোঁজ নিয়ে (২০০৯-১০, ১০-১১ ও ১১-১২) শিক্ষাবর্ষের প্রায় ৩০ জন ড্রপআউট শিক্ষার্থীর তালিকা পুলিশের কাছে হস্তান্তর করেছি। আরএমপি গোয়েন্দা শাখার একটি সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে যে তালিকা দেয়া হয়েছে সেগুলো যাচাই করে দেখা হচ্ছে। এ তালিকায় ড্রপআউট হওয়া ৩০ শিক্ষার্থীর মধ্যে আরবি বিভাগের কয়েকজন শিক্ষার্থীর দীর্ঘদিন থেকে কোনো খোঁজ নেই। বাকিদের অবস্থানের ব্যাপারেও পুলিশ নিশ্চিত হতে অনুসন্ধান চালাচ্ছে।

তবে গোয়েন্দা সংস্থা বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তালিকা প্রকাশ করতে রাজি নয়। কোনো রকম যাচাই-বাছাই ছাড়া তাদের জঙ্গি বা অপরাধী বলা যাবে না বলে মনে করছে সংশিষ্ট কর্তৃপক্ষ। এছাড়া পরীক্ষায় ব্যর্থ হওয়া ছাড়াও বিভিন্ন কারণে শিক্ষার্থীরা ড্রপআউট হয়ে থাকেন। তাই এই তালিকায় যাদের নাম আছে তাদের যাবতীয় বিষয় খোঁজ-খবর নিতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ ব্যাপারে আরএমপির মুখপাত্র ও রাজপাড়া জোনের সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বলেন, ড্রপআউট শিক্ষার্থীদের ব্যাপারে ইতোমধ্যে কাজ শুরু করেছে পুলিশ। তাদের অবস্থান শনাক্তের জন্য আমরা অনুসন্ধান চালাচ্ছি। তবে এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এ কারণে তালিকায় যাদের নাম রয়েছে, তাদের ব্যাপারে আমরা এ মুহূর্তে গণমাধ্যমকর্মীদের পরিপূর্ণ তথ্য দিতে পারছি না।

Tags: নিখোঁজরাজশাহী বিশ্ববিদ্যালয়
Previous Post

বৃহস্পতিবার লন্ডনে মোস্তাফিজের অস্ত্রোপচার

Next Post

লঙ্কান ঘূর্ণিতে বেসামাল অজিরা

Next Post

লঙ্কান ঘূর্ণিতে বেসামাল অজিরা

জাতীয় দলে ফিরছেন মেসি!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT