চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনৈতিক সহিংসতায় প্রায় ২ কোটি টাকা দেয় মোস্তাক: সিআইডি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:24 অপরাহ্ন 08, আগস্ট 2017
in অপরাধ
A A
মোস্তাকের বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতায় প্রায় ২ কোটি টাকা দেয়ার অভিযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

হবিগঞ্জ থেকে আটক হওয়া মোস্তাক আহমেদ খাঁ ২০১৪ সালে জামায়াত-বিএনপি জোটের রাজনৈতিক সহিংসতার সময়ে প্রায় দুই কোটি টাকা লেনদেনের প্রমাণ পেয়েছে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (০৮ আগস্ট) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম।

তিনি বলেন: ২০১৪ সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত মোস্তাকের বিভিন্ন একাউন্টে তুরষ্ক থেকে প্রায় ১ কোটি ৮৬ লাখ টাকা আসে। এ সময়ে দেশবিরোধী বিভিন্ন সংগঠনে টাকাগুলো বিনিয়োগ করেন তিনি।

‘মোস্তাকের অননুমোদিত এনজিও ‘আল কাউছারের’ নামে বিভিন্ন একাউন্টে তুরষ্ক থেকে ১ কোটি ৮৬ লাখ টাকা আসার প্রমান পেয়েছি আমরা। সেসব অর্থ রোহিঙ্গা মুসলিমসহ বিভিন্ন দেশবিরোধী বেআইনী এনজিওতে ব্যয় করেন মোস্তাক।’

মোস্তাকের ভাষ্যমতে, অর্থগুলো মুসলিমদের কল্যাণে দান করা হয়েছে। এসব অর্থ তুরষ্কের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিদের কাছ থেকে দেশে মসজিদ-মাদ্রাসা তৈরির নাম করে আনেন মোস্তাক।

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মোল্যা নজরুল ইসলাম আরো বলেন, মোস্তাক আগে জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার ফেসবুক একাউন্টে তুরস্ক ও সিরিয়ার বিপুল সংখ্যক ননাগরিক রয়েছে, যাদের সঙ্গে মোস্তাকের যোগাযোগ ছিল।

২০১৫ সালে তার বিরুদ্ধে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্ত করতে গিয়ে বিপুল পরিমান অর্থের সন্দেহজনক লেনদেন পাওয়া যায়।

নতুন করে মানি লন্ডারিং আইনে দায়ের করা মামলায় মোস্তাকের ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে আরো টাকা এসেছে কি না কিংবা সে কোথায় কোথায় অর্থায়ন করেছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলেও জানান মোল্যা নজরুল ইসলাম।

সোমবার (০৭ আগস্ট) হবিগঞ্জ থেকে মোস্তাককে গ্রেফতার করে সিআইডি। ২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী, বিস্ফোরকসহ ৫টি মামলা রয়েছে।

 

Tags: জঙ্গি অর্থায়নসিআইডি
Previous Post

মাছ চাষে নীরব বিপ্লব

Next Post

সালমান শাহ্‌র ভক্তদের আদালত প্রাঙ্গণে মানববন্ধন

Next Post
মানববন্ধন

সালমান শাহ্‌র ভক্তদের আদালত প্রাঙ্গণে মানববন্ধন

মুম্বাই হামলায় সংশ্লিষ্ট থাকা পাকিস্তানি জামাত-উদ-দাওয়ার নতুন দল গঠন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT