চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনীতির কঠিন ময়দানও দেখছেন আমিনুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:22 অপরাহ্ন 07, ডিসেম্বর 2017
in স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবল গোলরক্ষক হাসান আলী, হাস্যোজ্জ্বল মুখে পজিশন ধরে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ফুটবলের সোনালী যুগের শেষ তারকা বলতে তাকেই বোঝায়! খেলা ছেড়ে পুরোদস্তুর রাজনীতিবিদ বনে গেছেন। আমিনুল হক হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ক্রীড়া বিষয়ক সম্পাদক। রাজনীতিবিদ হয়ে এবার ময়দানের উত্তাপটা ভিন্নরূপেই দেখছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও তারকা গোলরক্ষক।

মঙ্গলবার রাজধানীর বঙ্গবাজার ও সচিবালয় এলাকায় মিছিল করেন বিএনপির নেতা-কর্মীরা। একপর্যায়ে তাদের সঙ্গে সংঘর্ষ বাধে আইন-শৃঙ্খলা বাহিনীর। এসময় শতাধিক যানবাহন ভাঙচুর করেন দলটির নেতা-কর্মীরা।

সংঘর্ষে উস্কানি দেয়া ও নাশকতার অভিযোগে ঘটনাস্থল থেকে আমিনুলসহ ২৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার আমিনুলের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত ১০ ডিসেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য করে সাবেক ফুটবলারকে জেলে পাঠিয়েছেন।

১৯৯৪ সালে মোহামেডানের জার্সি গায়ে ফুটবল ক্যারিয়ারের শুরু এককালের দেশসেরা গোলরক্ষক আমিনুলের। ১৯৯৮ সালে গায়ে চড়ান জাতীয় দলের জার্সি। মোহামেডান ছাড়াও মুক্তিযোদ্ধা, শেখ রাসেল, শেখ জামালের মত বড় বড় দলেও খেলেছেন। ২০০৩ সালে হন সাফ সেরা গোলরক্ষক। ২০০৪ সালে ইংলিশ প্রিমিয়ার লিগের দল নিউক্যাসেল ইউনাইটেড তার সঙ্গে যোগাযোগ করে। কিন্তু শেষ পর্যন্ত সেই যোগাযোগ আর রক্ষা করা হয়ে ওঠেনি। ২০১০ সালে জাতীয় দলের জার্সিকে বিদায় জানান আমিনুল।

খেলা শেষে ফুটবলারদের রাজনীতিতে জড়ানো অবশ্য নতুন কিছু নয়। আমিনুলের আরেক সাবেক জাতীয় দল সতীর্থ আরিফ খান জয় বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লিগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এখন ক্রীড়া উপ-মন্ত্রীর পদ সামলাচ্ছেন। বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং অভিষেক টেস্টের অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়ও জাতীয় সংসদে পা ফেলেছেন। ভবিষ্যতে হয়ত আমিনুলকেও সংসদে প্রতিনিধিত্ব করতে দেখা যেতে পারে। তবে রাজনীতিতে জয় ও দুর্জয়ের মত শুরুর ভাগ্য যে পাচ্ছেন না সাবেক গোলরক্ষক, টপকাতে হবে কঠিন পথ, সেটাই আপাতত অমোঘ সত্য।

Tags: আমিনুল ইসলাম
Previous Post

বিপিএল ‘সুযোগ’, টিকে থাকার দায়িত্ব খেলোয়াড়ের

Next Post

সাইবার নিরাপত্তায় তরুণদের ইথিক্যাল হ্যাকিং শেখানোর তাগিদ

Next Post
ইথিক্যাল হ্যাকিং

সাইবার নিরাপত্তায় তরুণদের ইথিক্যাল হ্যাকিং শেখানোর তাগিদ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড় মাঠে, ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ ওয়ানডেতেও পারলেন না রুমানারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT