চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রাজনীতির ইতিহাসে ঐতিহাসিক সংলাপ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:03 অপরাহ্ন 07, নভেম্বর 2018
in রাজনীতি
A A

একাদশ জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দল গুলো সঙ্গে চলমান সংলাপের সমাপ্তিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ঐতিহাসিক সংলাপ অনুষ্ঠিত হলো। প্রধানমন্ত্রী স্বয়ং নিজেই সংলাপে অংশ নিয়েছে, এটা বিরল ঘটনা।

সেই সঙ্গে প্রধানমন্ত্রীর আগামীকালের (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনের স্থগিতের কারণ হিসেবে তিনি জানান, ‘নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করবে, তাই প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।’

বুধবার রাতে গণভবনে ২৪টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষে ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

এর আগে সংলাপে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের কাছে সাত দফা তুলে ধরে নাজমুল হুদার নেতৃত্বাধীন ২৪ দল।

সংলাপে সংসদ বহাল রেখে নির্বাচন করার পক্ষে মত দেয় তারা। সংলাপ শেষে বের হয়ে নাজমুল হুদা বলেন: অনির্বাচিত সরকারের কোন দায়বদ্ধতা থাকে না। তাই নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হতে হয়।

সংলাপের শুরুতে সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন: আগামীতে যে দলই ক্ষমতায় আসুক উন্নয়নের ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। এই অর্জন আমাদের ধরে রাখতে হবে। সরকারের ধারাবাহিকতা আছে বলেই এই উন্নয়ন সম্ভব হয়েছে।

বুধবার সংলাপে অংশ নেওয়া দলগুলো হচ্ছে: জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ), বাংলাদেশ জাতীয় জোট-বিএনএ, বাংলাদেশ সমাজ উন্নয়ন পার্টি (বিএসডিপি), বাংলাদেশ গণতান্ত্রিক ঐক্যফ্রন্ট, ন্যাপ ভাসানী, ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি), বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ), যুক্তফ্রন্ট, গণফ্রন্ট ও প্রগতিশীল জোট, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ), জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ), বাংলাদেশ সত্যব্রত আন্দোলন, ঐক্য ন্যাপ।

এছাড়াও রয়েছে: ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, গণতান্ত্রিক বাম ঐক্য, বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টি (কেএসপি), প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি) এবং প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), বাংলাদেশ মুক্তিযোদ্ধা ঐক্য জোট, বাংলাদেশ গণতান্ত্রিক ঐক্য জোট, তৃণমূল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি), বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

Tags: নাজমুল হুদাপ্রধানমন্ত্রীশেখ হাসিনাসংলাপসেমি লিড
Previous Post

জাবির সিন্ডিকেট সভায় শিক্ষকদের ধস্তাধস্তি

Next Post

তফসিল: দেশজুড়ে র‌্যাব-পুলিশের বাড়তি নিরাপত্তা

Next Post
র‌্যাব

তফসিল: দেশজুড়ে র‌্যাব-পুলিশের বাড়তি নিরাপত্তা

রিয়ালের বড় জয়ের দিন ম্যানইউকে জুভেন্টাসের ‘উপহার’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT