রাজনীতিকদের একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন প্রবাসী সাংবাদিক ফজলুল বারী।
তিনি তার স্ট্যাটাসে লেখেন: ‘জঙ্গিদের দিনের বেলা আদালতে নেবার সময় বুলেটপ্রুফ জ্যাকেট পরানো হয়। রাতের বেলা তাদের নিয়ে অভিযানে বেরুবার সময় বুলেট প্রুফ জ্যাকেট খুলে ফেলে পরানো হয় স্যান্ডো গেঞ্জি! জঙ্গিদের স্রষ্টাদের দেয়া হয় রেলের জমি!
যাতে করে তারা আরও বেশি করে জঙ্গি পয়দা করতে পারে! আর চুনোপুটিদের মেরে ফেলে গল্প সাজিয়ে রাজনীতি আর রাষ্ট্রকেই করা হয় হাস্যকর! বিপদজ্জনক হচ্ছে এর জন্য কোন একদিন রাজনীতিকদেরই কাঠগড়ায় দাঁড়াতে হবে। গল্পকার পুলিশ আর তাদের প্রচারক স্তাবকদের কিছু হবেনা! এক দৌড়ে তারা পিজিপি তথা প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি হয়ে যাবে!’









