চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানী দিল্লিসহ লকডাউনে ভারতের ৮০টি শহর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:14 পূর্বাহ্ন 23, মার্চ 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
দিল্লির শহরজুড়ে লকডাউনের কারণে শান্তিপূর্ণ দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্রুতবেগে বিস্তার হওয়া করোনা ভাইরাস মোকাবেলায় দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরুসহ পুরোপুরি লকডাউনে চলে গেছে ভারতের ৮০টি শহর। এটি অব্যাহত থাকবে ৩১ মার্চ পযন্ত।

এনডিটিভি বলছে, করোনা ভাইরাসের প্রকোপ দেখা দেওয়ায় মহারাষ্ট্র, কেরালা, দিল্লি, গুজরাট, উত্তর প্রদেশ, হরিয়ানা, কর্নাটক, তেলেঙ্গানা, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পাঞ্জাব, জম্মু এন্ড কাশ্মীর, লাদাখ, পশ্চিমবঙ্গ, চণ্ডিগড়, ছত্তিশগড়, হিমালচ প্রদেশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, পণ্ডিচেরী, উত্তরাখন্ড প্রদেশ প্রভৃতি রাজ্য লকডাউন থাকবে।

এসময় পুরো দেশে রেল সার্ভিস, মেট্রো সার্ভিস, অন্ত:সংযোগ বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। অনেকগুলো শহরে ইতোমধ্যে শপিংমল, মার্কেট, সিনোমা হল, স্কুল, কলেজ, ব্যায়ামাগার বন্ধ হয়ে গেছে। বিভিন্ন শহরে ৫ জন লোক একত্রে চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রোববার সকালে রাজ্যগুলোর মন্ত্রিপরিষদ সচিবদের এক জরুরি বৈঠক লকডাউনে যাওয়া শহরগুলোর তালিকা প্রকাশ করা হয়।

ইতোমধ্যে ৩১ মার্চ পযন্ত রাজধানী দিল্লির সবকিছু বন্ধ ঘোষণা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। রেল, মেট্রো, বাসের পাশাপাশি বিমান উঠানামাও বন্ধ করেছেন তিনি। আজ এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

লকডাউনের এই সময়ে চলবে না কোনো ট্যাক্সি, ক্যাব, অটো-রিক্সা। জরুরি সেবা যেমন স্বাস্থ্যসেবা, পুলিশ, কারাসেবা, বিদ্যুতসেবা, পানি সরবরাহ, পেট্রোল পাম্প সরবরাহ ইত্যাদি জরুরি প্রয়োজন ব্যতিত সকল প্রাইভেট যানবাহন চলাচলও বন্ধ থাকবে বলে জানানো হয়। বিভিন্ন রাজ্যেও একই ধরনের নীতি অনুসরণ করা হচ্ছে।

করোনা ভাইরাস দ্রুত গতিতে ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিভিন্ন বিশেষজ্ঞের পরামর্শক্রমে রাজ্যগুলো এধরনের নীতি অনুসরণ করছে।

ভারতে করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। ইতোমধ্যে আক্রান্ত হয়েছেন ৩৯৬ জন। মারা গেছেন ৭ জন। রোববার একদিনে মৃত্যু হয়েছে ৩ জনের।

সমগ্র বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৭ হাজার ৮৮০ জন মানুষ। মারা গেছেন ১৪ হাজার ৪৪৪ জন।

Tags: করোনা ভাইরাসদিল্লিভারতমুম্বাইলকডাউন
Previous Post

করোনা মোকাবেলায় বগুড়া ও জয়পুরহাটে প্রস্তুতি

Next Post

করোনায় ভাড়াটিয়াদের ভাড়া নেবেন না এক সাংবাদিক

Next Post

করোনায় ভাড়াটিয়াদের ভাড়া নেবেন না এক সাংবাদিক

এক হাজার কারখানার দেড় বিলিয়ন ডলারের ক্রয় আদেশ স্থগিত: বিজিএমইএ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT