চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রাজধানীর ভাস্কর্য রক্ষায় সজাগ থাকতে হবে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:57 অপরাহ্ন 19, ডিসেম্বর 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধান অতিথি বক্তব্য দিচ্ছেন, সভায় উপস্থিত পুলিশ ও অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মহানগরের ভাস্কর্যগুলো কেউ যাতে বিনষ্ট করতে না পারে সে জন্য সজাগ দৃষ্টি রাখার নির্দেশ জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।  

শনিবার সকালে রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকা মহানগরীতে যতগুলো ভাস্কর্য আছে, সেগুলো যাতে কেউ বিনষ্ট করতে না পারে, সে দিকে আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’

প্রয়োজনে সাদা পোশাকে নিরাপত্তা ও সিসিটিভির ব্যবস্থা করার উপর জোর দেন তিনি।

করোনার দ্বিতীয় ঢেউয়েও সবাইকে সতর্ক থেকে দায়িত্ব পালন করতে হবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন: বিশ্বজুড়ে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। এ সময় যতটা সম্ভব জনসমাগম এড়িয়ে সতর্কভাবে দায়িত্ব পালন করতে হবে।

‘‘আমাদের সামনে বড় দুইটি উৎসব বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট। এ উৎসব উপলক্ষে সবাইকে সর্তকর্তার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।’’

গত মাসের অপরাধ পর্যালোচনা সভায় উত্তম কর্মসম্পাদনের পরিপ্রেক্ষিতে আজ রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে পুরস্কৃত করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মেলনে কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ যৌথভাবে প্রথম মিরপুর ও ‍গুলশান বিভাগ
নভেম্বর ২০২০ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির ৮টি ক্রাইম বিভাগের মধ্যে যৌথভাবে প্রথম হয়েছে মিরপুর ও ‍গুলশান বিভাগ।

শ্রেষ্ঠ সহকারি পুলিশ কমিশনার
ঢাকা মহানগর পুলিশের ক্রাইম বিভাগের সহকারি পুলিশ কমিশনারদের মধ্যে প্রথম হয়েছেন মিরপুর বিভাগের মিরপুর জোনের সহকারি পুলিশ কমিশনার এমএম মঈনুল ইসলাম।

শ্রেষ্ঠ ওসি
অফিসার ইনচার্জদের (ওসি) মধ্যে প্রথম হয়েছেন যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম।

শ্রেষ্ঠ ওসি (তদন্ত)
পুলিশ পরিদর্শক তদন্তদের মধ্যে প্রথম হয়েছেন মিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন।

শ্রেষ্ঠ এসআই
পুলিশ পরিদর্শক অপারেশনদের মধ্যে প্রথম হয়েছেন কদমতলী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জাকির হোসাইন। শ্রেষ্ঠ এসআই যৌথভাবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদপুর থানার এসআই হাসানুর রহমান ও বাড্ডা থানার এসআই মোহাম্মদ হানিফ।

শ্রেষ্ঠ এএসআই
মতিঝিল থানার এএসআই হেলাল উদ্দিন ও পল্লবী থানার এএসআই মোঃ জামাল হোসেন যৌথভাবে শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন।

গোয়েন্দা বিভাগে প্রথম গুলশান বিভাগ
৯টি গোয়েন্দা বিভাগের মধ্যে প্রথম হয়েছে গোয়েন্দা গুলশান বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার মো. গোলাম সাকলায়েন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, গুলশান জোনাল টিম, ডিবি গুলশান।

প্রশংসাপত্র প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মুখে মাস্ক পরে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ গাড়ী উদ্ধারে শ্রেষ্ঠ টিম লিডার
চোরাই গাড়ী উদ্ধারে শ্রেষ্ঠ টিম লিডার মো. কায়সার রিজভী কোরায়েশী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, বিমানবন্দর জোনাল টিম ও ডিবি-উত্তরা।

অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ টিম লিডার
অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ টিম লিডার বদরুজ্জামান জিল্লু, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও উত্তরা জোনাল টিম, ডিবি-উত্তরা।

মাদকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ টিম লিডার
মাদকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ টিম লিডার মো. গোলাম সাকলায়েন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, গুলশান জোনাল টিম, ডিবি গুলশান।

মলমপার্টি গ্রেপ্তারে শ্রেষ্ঠ টিম লিডার
অজ্ঞান/মলমপার্টি গ্রেপ্তারে শ্রেষ্ঠ টিম লিডার তরিকুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ধানমন্ডি জোনাল টিম, ডিবি-রমনা।

ট্রাফিক বিভাগে প্রথম লালবাগ
৮টি ট্রাফিক বিভাগের মধ্যে প্রথম হয়েছে ট্রাফিক লালবাগ বিভাগ। শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার বিমান কুমার দাস কোতয়ালী ট্রাফিক জোন।

শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর
শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর মো. সাজ্জাদ হোসেন, বাড্ডা ট্রাফিক জোন। শ্রেষ্ঠ সার্জেন্ট যৌথভাবে সার্জেন্ট জাফর ইমান শাহবাগ ট্রাফিক জোন ও সার্জেন্ট ইবনে ফিরোজ ডেমরা ট্রাফিক জোন।

৭৫ কর্মকর্তাকে ভালো কাজের স্বীকৃতি
এছাড়াও ভালো কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার ৭৫ জন কর্মকর্তাকে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনারগণ, যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনাররাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Previous Post

১০০ বছরে প্রথমবার পেছালো অস্ট্রেলিয়ান ওপেন

Next Post

ভাঙলো তৃণমূল, ১০ বিধায়ক-সাংসদ নিয়ে বিজেপিতে শুভেন্দু

Next Post
বিজেপিতে যোগদান করেছেন তৃণমূলের ১০ বিধায়ক-সাংসদ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাঙলো তৃণমূল, ১০ বিধায়ক-সাংসদ নিয়ে বিজেপিতে শুভেন্দু

বাংলাদেশের অভিবাসীদের অবদান নিয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের ভাবমূর্তি বাড়াতে অবদান রাখছেন অভিবাসীরা: জাবেদ পাটোয়ারী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT