চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীর দারুস সালামে পোশাক শ্রমিকদের বিক্ষোভ-ভাঙচুর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:37 অপরাহ্ন 12, জানুয়ারি 2019
in বাংলাদেশ
A A

রাজধানীর দারুস সালাম এলাকায় এশিয়া সিনেমা হলের কাছে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন কয়েকটি পোশাক কারখানারা শ্রমিকরা।

এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বর্তমানে সড়ক বন্ধ থাকলেও ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন এবং পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ তুলে নেয়ার জন্য মালিকদের সঙ্গে বৈঠক করছেন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা রাস্তায় নামেন। এতে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

গত কয়েকদিনের আন্দোলনের দাবি নতুন মজুরি কাঠামোর বাস্তবায়ন থাকলেও আজ বেতন-ভাতার সমন্বয় ও ওই এলাকায় একটি কারাখানায় দুই পোশাক শ্রমিককে মারধর করা হয়েছে অভিযোগ তুলে রাস্তায় নেমেছেন শ্রমিকরা।

দ্য ফাইনারি লিমিটেড, অ্যাপারেল এক্সপোর্ট লিমিটেড, ডেভিলন, আহম্মেদ ফ্যাশনস ও গোল্ডেন গার্মেন্টস নামে পাঁচটি পোশাক কারখানা রয়েছে ওই এলাকায়।

এর মধ্যে অভিযোগ উঠেছে, দ্য ফাইনারি লিমিটেডের আইরন ম্যান মিল্টন ও অপর একজন শ্রমিককে মারধর করা হয়েছে।

অভিযোগের সত্যতার বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কারো সাথে কথা বলা যায়নি। শ্রমিক বিক্ষোভের ফলে সবগুলো কারাখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

অপরদিকে শ্রমিকদের বাধা না মেনে কয়েকটি মোটরসাইকেল যাওয়ার চেষ্টা করলে চালককে মারধর করে বাইক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভেঙে ফেলা হয়েছে একটি ব্যক্তিগত গাড়িও।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান চ্যানেল আই অনলাইনকে বলেন: মিরপুর জোনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আমরা ঘটনাস্থলে অবস্থান করছি, আমাদের এলাকার সব ফোর্স এখানে আছে, আমরা মালিকপক্ষের সঙ্গে বৈঠক করছি এবং পোশাক শ্রমিকদের শান্তিপূর্ণভাবে রাস্তা থেকে তুলে কারখানায় ফেরত পাঠাতে আন্তরিকভাবে চেষ্টা করছি।

গেল সপ্তাহেও মিরপুর, উত্তরায় টানা কয়েকদিন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিল শ্রমিকরা।

Tags: পোশাক শ্রমিকমিরপুরলিড নিউজশ্রমিক বিক্ষোভ
Previous Post

নির্বাচন নিয়ে সংলাপের দাবি হাস্যকর: ওবায়দুল কাদের

Next Post

বাসায় ফিরলেন রাকেশ রোশন

Next Post

বাসায় ফিরলেন রাকেশ রোশন

নওয়াজ শরীফ

কারাগারে ভালো চিকিৎসা পাচ্ছেন না নওয়াজ শরীফ: মরিয়ম শরীফ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT