চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীর ইসলামপুরে কোটি টাকার কাপড়সহ কাভার্ডভ্যান আটক

আরেফিন তানজীব by আরেফিন তানজীব
4:12 অপরাহ্ন 21, আগস্ট 2017
in অপরাধ
A A
ইসলামপুরে কাভার্ডভ্যান থেকে কোটি টাকার কাপড় উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর ইসলামপুর থেকে শুল্ক সুবিধায় আনা বন্ডেড কাপড়সহ একটি কাভার্ডভ্যান আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

রোববার দিবাগত রাতে টহল দেয়ার সময় ইসলামপুর এলাকা থেকে ওই কাভার্ডভ্যান ভর্তি বন্ডেড কাপড় আটক করা হয়।

এসময় বন্ডেড সুবিধায় আমদানিকৃত পণ্য বোঝাই  (ঢাকা মেট্রো- ট ১৪-২৮২৩)  কাভার্ডভ্যানটি আটক করে শুল্ক গোয়েন্দারা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান চ্যানেল আই অনলাইনকে এ কথা জানান।

বিদেশে পণ্য রপ্তানি উৎসাহিত করতে রপ্তানি পণ্যের কাঁচামাল শুল্কমুক্তভাবে আমদানির জন্য ‘বন্ডিং সুবিধা’ প্রদান করা হয়। এক্ষেত্রে আমদানিকৃত কাঁচামাল দিয়ে পণ্য প্রস্তুতপূর্বক বিদেশে রপ্তানি না করে সেগুলো অবৈধভাবে খোলাবাজারে বিক্রয় করছিল একটি চক্র।

আটক গাড়িচালকের দেয়া তথ্যানুযায়ী, আটক গাড়িটিতে পরিবাহিত পণ্য ২৬৩ রোল ১০০% পলিয়েস্টার ফেব্রিক্স যা ‘মাসটেক্স ইন্ডাস্ট্রিজ লিঃ, ৯১, ধউর, থানা রোড, তুরাগ, ঢাকা নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে আমদানিকৃত।

গাড়ীর সাথে থাকা আমদানি দলিলে, উল্লিখিত বন্ডেড প্রতিষ্ঠানটি গত ১৭ আগস্ট চট্টগ্রাম কাস্টম হাউসের বিল অব এন্ট্রি নং-১০৬০১০৫ এর মাধ্যমে ৭৮৯ প্যাকেজ পলিয়েস্টার ফেব্রিক্স শুল্কমুক্ত (আইএম ৭) সুবিধায় আমদানি করে।

আমদানিকৃত কাপড়গুলো ৪টি কাভার্ড ভ্যানের মাধ্যমে ঢাকাস্থ ফ্যাক্টরিতে নিয়ে আসার জন্য বোঝাই করা হয়। রোববার দিবাগত রাতে গাড়িগুলি ঢাকায় প্রবেশের সময় আমদানিকারক বন্ডেড প্রতিষ্ঠানের নির্দেশে রাজধানীর ইসলামপুরের বিক্রমপুর মার্কেটে মালামাল আনলোড করতে শুরু করে।

এসময় শুল্ক গোয়েন্দার উপস্থিতি টের পেয়ে বাকি ৩টি গাড়ি দ্রুত পালিয়ে যায়। শুল্ক গোয়েন্দা দল পণ্যসহ কাভার্ডভ্যানটি আটক করে ভোররাতেই জাতীয় রাজস্ব বোর্ড প্রাঙ্গণে নিয়ে আসে।

এ বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে কাস্টমস এ্যক্ট ১৯৬৯ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসাথে পালিয়ে যাওয়া বাকি গাড়িগুলো আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Tags: কাস্টমসশুল্ক গোয়েন্দা
Previous Post

পাহাড় ধস: ৬৮ দিন পর রাঙামাটি-চট্টগ্রাম সড়ক চালু

Next Post

চোখের জলে সেই ভয়াল ২১ আগস্টের স্মৃতির বর্ণনা

Next Post
শোকাহত নারী, ২১ আগস্টের স্মৃতি স্মরণে চোখের জল ঝরাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চোখের জলে সেই ভয়াল ২১ আগস্টের স্মৃতির বর্ণনা

তাসকিন আহমেদ বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

তাসকিনের স্বপ্নের উইকেট ওয়ার্নার-স্মিথ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT