চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীর আদাবরে গৃহবধূ খুন, স্বামী পলাতক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:01 অপরাহ্ন 17, নভেম্বর 2019
in - সেমি লিড, অপরাধ
A A
খুনের আলামত হিসেবে ধারালো অস্ত্র ও রক্তের দাগ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর আদাবরে একটি বাসায় নাসিমা বেগম (৪০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ বলছে, নিহতের স্বামী ডব্লিউ হাওলাদার গতকাল রাতে স্ত্রীকে খুন করে পালিয়ে যায়। নাসিমা বেগমের লাশ ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নাসিমা খাতুন বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করত। অন্যদিক তার স্বামী ডব্লিউ হাওলাদার দর্জির কাজ করত। শনিবার রাতে কোনো এক সময় নাসিমাকে খুন করা হয়। সকালে তার ঘরে মরদেহ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহিদুজ্জামান চ্যানেল আই অনলাইনকে বলেন: আদাবর ১০ নাম্বরের একটি বাসায় থাকত নাসিমা ও তার স্বামী। এর আগে নাসিমার একটি বিয়ে হয়েছিল। ওই স্বামী মারা যাওয়ার পর দ্বিতীয়বার বিয়ে করেন তিনি। ধারণা করা হচ্ছে, শনিবার রাতে কোনো এক সময়ে নাসিমাকে খুন করে আত্মগোপনে চলে যায় তার স্বামী ডব্লিউ হাওলাদার।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মো. রওশন হক সৈকত চ্যানেল আই অনলাইনকে বলেন: নাসিমার মরদেহ ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে রাখা আছে। ময়না তদন্তের রিপোর্টের পর হত্যাকাণ্ডের বিষয়ে সব কিছু বলা যাবে। আমাদের তদন্ত চলছে। দ্রুতই আসামি ডব্লিউ হাওলাদারকে গ্রেপ্তার করা হবে।

Tags: আদাবরখুনগৃহবধূ খুন
Previous Post

এরপর কী করবেন টারান্টিনো?

Next Post

লতিফ সিদ্দিকীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

Next Post

লতিফ সিদ্দিকীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

আরাধ্যর জন্মদিনে বলিউড তারকাদের মেলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT