নগর জীবনে বাবা-মায়ের চাকরির কারণে বাড়িতে একা থাকা শিশুদের জন্য রাজধানীর লালমাটিয়াতে গড়ে উঠেছে ‘টিনি নেস্ট ডে কেয়ার সেন্টার’।
শুধুমাত্র চাকুরীজীবী বাবা-মা নয়, পড়ালেখা ও স্বল্পকালীন কাজে শহরের বাহিরে যাওয়াসহ নানা প্রয়োজনে শিশু সন্তানকে ওই ডে কেয়ারে রাখার সুব্যবস্থা আছে বলে জানিয়েছেন সেন্টারের উদ্যোক্তা তাওহিদা সুলতানা।
৬ মাস থেকে ১২ বছর বয়সী শিশুদের Full Day (৮ ঘণ্টা), Half Day (৪/৫ ঘণ্টা) এবং Hour basis (ঘণ্টা হিসেবে) সেবা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি।
নানারকম শিক্ষা-বিনোদন উপকরণ, দক্ষ জনবল এবং যথাযথ নিরাপত্তা ব্যবস্থায় এই সেন্টারে কার্যক্রম পরিচালনা হচ্ছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
টিনি নেস্টের ফেসবুক পেইজ: https://www.facebook.com/TinyNestbd/










