চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:11 অপরাহ্ন 09, এপ্রিল 2021
in - সেমি লিড, অপরাধ
A A
রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত অবস্থায় পড়ে আছে বাইক. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় মাহমুদুল হাসান রোহিত (১৮) নামে এক যুবক নিহত হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছে শেখ মারজান (১৯) নামে আরেকজন। আজ শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোহিতকে মৃত ঘোষণা করেন।

উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া মাসুদ রানা নামে এক পথচারী জানান, মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় পোস্তগোলার তিন রাস্তার মোড়ে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে থাকতে দেখেন এক যুবককে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

নিহত রোহিতের বড় ভাই মাজহারুল হাসান রাজু জানান, তাদের বাসা দক্ষিণ যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে। গুলিস্তানে একটি গেঞ্জির দোকানের চাকরি করত রোহিত।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া যুবকের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, রোহিতের মরদেহ মর্গে রাখা হয়েছে। আহত মারজানকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থাও গুরুতর। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে সে বিষয়ে কোনো কিছু জানাতে পারেনি কেউ।

Tags: মোটরসাইকেল দুর্ঘটনা
Previous Post

আবার সর্বাত্মক লকডাউন কতোটা যৌক্তিক?

Next Post

করোনাভাইরাস: শনাক্ত বেড়ে মৃত্যু কমেছে

Next Post
চ্যানেল আই অনলাইনের স্বাস্থ্য ব্লগের জন্য নারী লেখকের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: শনাক্ত বেড়ে মৃত্যু কমেছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জন কেরির সাক্ষাৎ, বাংলাদেশ, ঢাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জন কেরির সাক্ষাৎ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT