চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে বেড়েছে নিত্য পণ্যের দাম, অস্বস্তিতে সাধারণ মানুষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:38 অপরাহ্ন 25, জুলাই 2025
in - টপ লিড নিউজ, অর্থনীতি
A A
বাংলাদেশের বাজারে সবজি, মাংস ও শাকসবজি বিক্রেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে সবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা বেড়েছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে অস্বস্তি দেখা দিয়েছে। বাজারে গিয়ে দেখা গেছে, আগের তুলনায় বেশিরভাগ পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে সবজি, চাল, ডাল, মুরগি ও ডিমের দাম বেড়েছে।

শুক্রবার রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। হাতিরপুল কাঁচাবাজার ও আশপাশের কাঁচাবাজারগুলোতে ঢেঁড়শ ৭০ থেকে ৮০ টাকা, করলা ৯০ টাকা, পটল ৬০-৭০ টাকা, টমেটো ১৩০ থেকে ১৫০ টাকা, বেগুন ৭০ থেকে ৮০ টাকা, আলু ২৫ থেকে ৩০ টাকা, পেঁপে ৪০ টাকা, শসা ৫০ থেকে ৬০ টাকা, ঝিঙে ৬০ থেকে ৭০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

শাক-সবজির দাম গত কয়েক সপ্তাহে বৃদ্ধি পাচ্ছে। ডিমের হালি ৪০-৪৫ টাকা, ব্রয়লার মুরগির কেজি ১৭০-১৮০ টাকা এবং চালের দামও কিছুটা বেড়েছে।

পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা বেড়ে ৬০ টাকায় বিক্রি হচ্ছে, রসুন বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৮০ টাকা দরে।

ক্রেতাদের অভিযোগ: তাদের আয় বাড়েনি, কিন্তু পণ্যের দাম বেড়ে গেছে, যা নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে।

ব্যবসায়ীরা বলছেন, সরবরাহে কিছুটা ঘাটতি, পরিবহন খরচ বৃদ্ধি এবং পাইকারি বাজারে চাহিদা বেশি থাকায় খুচরা বাজারে দাম বেড়েছে।

মাছের দামেও কিছুটা ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। ইলিশের দাম কিছুটা কমলেও আকাশছোঁয়া মূল্যে বিক্রি হচ্ছে। ১ কেজির বেশি ওজনের ইলিশ ২২০০ থেকে ২৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৮০০ থেকে ১৯০০ টাকা কেজি দরে। রুইকাতলা ৩৮০ থেকে ৪২০ টাকা, চিংড়ি ৫০০ থেকে ১২০০ টাকা, পাঙ্গাশ-তেলাপিয়া ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।

মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজারে সবজি কিনতে আসা বেসরকারি চাকরিজীবী কবির হোসেন বলেন, ‘জিনিসপত্রের দাম দুই টাকা কমলে, বাড়ে ১০ টাকা। বাজারের দাম নিয়ন্ত্রণে পদক্ষেপ না নিলে এর প্রভাব আরও বাড়বে।’

নিত্যপণ্যের ঊর্ধ্বগতি মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষকে দারুণভাবে চাপে ফেলবে বলে মন্তব্য তার।

Tags: ইলিশের দামনিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণবাজারদর
Previous Post

‘আমরা দেখিয়েছি, ভালো ক্রিকেট খেলতে পারি’

Next Post

নিষিদ্ধ হচ্ছেন না মেসি-আলবা

Next Post
আনন্দিত ফুটবল খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিষিদ্ধ হচ্ছেন না মেসি-আলবা

ফেনীতে বাসের ধাক্কায় আহত দুই ভাই রাস্তার পাশে পড়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনীতে বাসের ধাক্কায় দুই ভাই নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT