চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ মহারাজ ও ব্যাঙ্গা বাবু নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:24 পূর্বাহ্ন 25, জুলাই 2019
in - সেমি লিড, অপরাধ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর বাড্ডা ও মিরপুরে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন।র‌্যাব বলছে, নিহতদের একজন মাদক ব্যবসায়ী ও আরেকজন শীর্ষ সন্ত্রাসী।

র‌্যাব জানায়, বুধবার দিবাগত রাতে বাড্ডার সাঁতারকুলের পাঁচখোলা এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ মহারাজ নামের ২৯ মামলার এক মাদক ব্যবসায়ী এবং মিরপুর  বেড়িবাঁধে শাহাদাৎ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ব্যাঙ্গা বাবু নিহত হয়েছেন।

এরমধ্যে পাঁচখোলায় ‘বন্দুকযুদ্ধের’ সময় র‌্যাবের এক সদস্যও আহত হয়।

র‌্যাব-১ এর এএসপি (মিডিয়া) মো. কামরুজ্জামান চ্যানেল আই অনলাইনকে জানান, একদল মাদক ব্যবসায়ী মাদক বেচাকেনা ও মাদকের টাকা ভাগ-বাটোয়ারা করছে- এমন খবরে টহল টিম বাড্ডার পাঁচখোলা এলাকায় যায়।

“সেখানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলে ছোড়ে। কিছুক্ষণ পর ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।”

কামরুজ্জামান জানান, নিহতের নাম মহারাজ (৪০)। তিনি ২৯টি মাদক মামলার আসামি। ঘটনাস্থল থেকে তিন পিস ইয়াবা, শর্টগান ও ওয়ান শুটারগান জব্দ করা হয়েছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় র‌্যাবের এক সদস্যও আহত হন।

মিরপুর বেড়িবাঁধে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নাজমুল হাসান ওরফে ব্যাঙ্গা বাবু (৩৮) নামের একজন নিহত হয়েছেন।

র‌্যাবের দাবি, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং শাহাদাৎ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছিলেন।

বুধবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।

র‍্যাব-৪ এর সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম বলেন, রাতে খবর পাই শাহআলী থানাধীন মিরপুর বেড়িবাঁধ এলাকায় কয়েকজন শীর্ষ সন্ত্রাসী অবস্থান করছে। র‍্যাবের টহল দল সেখানে গেলে তারা গুলি ছোড়ে।

“আত্মরক্ষার্থে র‍্যাব পাল্টা গুলি ছুঁড়লে একজন গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।”

Tags: বন্দুকযুদ্ধ
Previous Post

রেনু হত্যায় নেতৃত্ব দেয়া হৃদয় ৫ দিনের রিমান্ডে

Next Post

রেল লাইনে ট্রাক, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন যোগাযোগ বন্ধ

Next Post

রেল লাইনে ট্রাক, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন যোগাযোগ বন্ধ

এবার সহপাঠীর নেতৃত্বে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT