চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে কি হঠাৎ বেড়েছে ছিনতাইয়ের ঘটনা?

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
6:30 অপরাহ্ন 11, অক্টোবর 2021
in সম্পাদকীয়
A A
একটি হাতে কাটা ছুরি, হিংসার প্রতীক হিসেবে চিত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কেশব রায় পাপন (২৪), সোনারগাঁও ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্সের ৭ম সেমিস্টারে ছাত্র ছিলেন, উত্তরবঙ্গের ছেলে কেশব পড়াশোনার খরচ চালাতে পার্টটাইম কাজ করতেন একটি কুরিয়ার সার্ভিসে। ৫ অক্টোবর ফার্মগেট পূর্ণিমা সিনেমা হলের পাশ দিয়ে বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন।

এরপরে আজ (সোমবার) ছিনতাইকারীর কবলে পড়ে আহত হয়েছেন মডেল নায়লা নাঈম। রোববার সকালে মগবাজার লেভেল ক্রসিংয়ে নায়লা নাঈমকে আক্রমণ করে বসে ছিনতাইকারী দল। এ সময়ে তিনি স্কুটিতে ছিলেন। আরেকটি ঘটনা ঘটেছে আজ দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে, মোবাইল ফোন ছিনতাইকারীর ছুরিকাঘাতে ধানমন্ডি মডেল বিদ্যালয়ের শিক্ষার্থী বিজয় গুরুতর আহত হয়েছে। বিদ্যুৎ বিল দেয়ার জন্য ব্যাংকে যাওয়ার সময় এমন ঘটনার শিকার হয় সে।

এরকম অসংখ্য ঘটনা ঘটে চলেছে রাজধানীতে। এক কথায় বলা যেতে পারে, রাজধানীতে বেড়ে গেছে ছিনতাইয়ের ঘটনা। ছিনতাইকারী এতটাই বেপরোয়া যে, তারা খুন করতেও দ্বিধা করছে না। মোবাইল ছিনতাইয়ের সময় আহত হচ্ছেন অনেকে। এ ছাড়া অজ্ঞান করে জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনাও সম্প্রতি বেড়েছে।

করোনাকালে দেশে চুরি, ছিনতাই, দস্যুতা, ধর্ষণ ও শিশু নির্যাতন—এই পাঁচ ধরনের অপরাধ অনেকটাই বেড়েছে। পুলিশ সদর দপ্তর থেকে পাওয়া ২০২০ সালের সারা দেশের অপরাধ পরিসংখ্যান (জুন, ২০২১ এ প্রকাশ) পর্যালোচনা করে এ চিত্র পাওয়া গেছে। ২০২০ সালে ছিনতাই (দ্রুত বিচার আইনে মামলা) ৮৭১টি। এর মধ্যে আগের বছরের তুলনায় ছিনতাই বেড়েছে ৩৪০টি। বাস্তবতার নিরীখে বলা যায়, ছিনতাইয়ের ঘটনা এরচেয়ে আরও বেশি যার কিছু আইন ও গণমাধ্যমের নজরে আসছে, আর বহু ঘটনা নিরবে হজম করছে ভূক্তভোগীরা।

ছিনতাইয়ের কোনো ঘটনার পরে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে গঁৎবাধা কিছু বক্তব্য ও ভবিষ্যত আশ্বাস দেয়া হয় গণমাধ্যমে। কিন্তু অপরাধের মাত্রা খুব একটা নিয়ন্ত্রণে আসে না বেশিরভাগ সময়। করোনার আগের বছরগুলোতে রাজধানীতে ছিনতাইসহ নানা অপরাধ অনেকটাই কমে এসেছিল। কিন্তু বর্তমানে অপরাধের উর্দ্ধগতি আমাদের ভাবাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, ছিনতাই নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে নিতে হবে বিশেষ উদ্যোগ। সবার আগে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। অন্যথায় ছিনতাই রোধ করতে বেগ পেতে হবে। শহরে ছিনতাইয়ের অন্যতম কারণ মাদক। দেখা গেছে, মাদকসেবীরাই মূলত ছিনতাইয়ে জড়িত। তাদের যেকোনো মূল্যে মাদকের পথ থেকে সরিয়ে আনতে হবে। এছাড়া শহরে বেকারত্ব দিন দিন বাড়ছে। আর বেকার জনগোষ্ঠীর একটি অংশ হতাশা আর দারিদ্র্যের চাপে মাদকে ঝুঁকছে। এ জন্য শহরে অন্যান্য খাতে উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে হবে। বেকারত্ব দূরীকরণে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। সে লক্ষ্যে নানামুখী কার্যক্রম হাতে নিতে হবে।

শহরে ছিনতাইয়ের আরেকটি কারণ হলো অন্ধকার পথঘাট। সড়কের যেসব স্থানে আলোর ব্যবস্থা নেই, সন্ধ্যা নামার পর থেকেই কিছুটা অন্ধকারাচ্ছন্ন থাকে, সেসব স্থানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর কোটি কোটি টাকা ব্যয়ে স্থাপন করা সিসিটিভি ক্যামেরাও রাজধানীতে খুব একটা সচল নেই, সেদিকে নজর দেয়া দরকার। তাহলে ছিনতাইকারীদের দ্রুত চিহ্নিত করাও সহজ হবে। এছাড়া ছিনতাই রোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরো বাড়ানো ও আলাদা টহল ব্যবস্থা গড়ে তুলতে হবে। তাহলে হয়তো ধীরে ধীরে নিরাপদ হয়ে উঠবে রাজধানী, কমে আসবে ছিনতাইয়ের মতো ঘটনা। আমাদের আশাবাদ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব বিষয়ে মনোযোগী হবেন।

Tags: ছিনতাইরাজধানীসম্পাদকীয়
Previous Post

আফগানিস্তানে মানবিক সহায়তা দিতে রাজি যুক্তরাষ্ট্র 

Next Post

ইনামুল হকের মরদেহ নেয়া হবে শহীদ মিনারে, দাফন বনানীতে

Next Post
Inamur Hossain smiling in a room filled with awards and photographs. Channel i News - চ্যানেল আই নিউজ

ইনামুল হকের মরদেহ নেয়া হবে শহীদ মিনারে, দাফন বনানীতে

শেখ হাসিনা গণতন্ত্রের বিকাশের জন্য সরকারের উদ্যোগের কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপিতে বিচ্ছেদের সানাই বাজছে: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT