চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুনির রাজকীয় প্রত্যাবর্তন, বড় জয় পেয়েছে রিয়ালও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:34 পূর্বাহ্ন 08, জানুয়ারি 2017
in স্পোর্টস
A A

চোট পেয়ে দলের বাইরে ছিলেন। ফিরে এসেই গোল করলেন, ইতিহাসে নামও তুলে ফেললেন। এককথায় রাজকীয় প্রত্যাবর্তন হল ওয়েন রুনির। তার, অ্যান্থনি মার্শাল এবং মার্কাস র‌্যাশফোর্ডের জোড়া গোলে রিডিংকে ৪–০ গােলে উড়িয়ে দিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। পুরনো ক্লাবের জয়ের রাতে স্প্যানিশ লা লিগায় বড় জয় পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদও। ঘরের মাঠে গ্রানাডাকে ৫-০ গােলে হারায় জিদানের দল।

খেলা শুরুর সাত মিনিটেই জুয়ান মাতার পাস পেয়ে ১২ গজ দূর থেকে গোল করেন রুনি। ২৪৯ গোল করে ছুঁলেন ক্লাবের আরেক কিংবদন্তি ববি চার্লটনকে। ৫৪৩তম ম্যাচে এই কৃতিত্ব অর্জন করলেন ইংলিশ অধিনায়ক।

শেষ বার গোল পেয়েছিলেন গত বছরের নভেম্বরে ইউরোপা লিগে ফেয়েনুর্ডের বিরুদ্ধে। ম্যাচের পরে রুনি বলেন, ‘‌আমার কাছে খুব গর্বের মুহূর্ত। আমি সম্মানিত।’‌ এই নিয়ে টানা ৮ ম্যাচ জিতল হোসে মোরিনহোর দল।

রিয়েলের বড় জয়:‌ দীর্ঘ ছুটি কাটিয়ে দলে ফিরেই গোল পেয়েছেন রোনালদো। সেই সঙ্গে টানা ৩৯ ম্যাচ জিতে রিয়েল মাদ্রিদ ছুঁয়ে ফেলেছে বার্সেলোনাকে। আর একটি ম্যাচ জিতলেই নতুন ইতিহাস গড়বে তারা।

এদিন ম্যাচ শুরুর আগে সান্তিয়াগো বার্নাব্যুতে ছিল উৎসবের পরিবেশ। চারটি ব্যালন ডি’‌ওর নিয়ে হাজির হন রোনালদো। সেখানে ছিলেন লুইস ফিগো, মাইকেল ওয়েন এবং ব্রাজিলের রোনাল্ডো।

১২ মিনিটে ইস্কো রিয়েল এগিয়ে দেন। এরপর করিম বেনজামা এবং রোনালদো ব্যবধান বাড়ানোর পর ইস্কো দ্বিতীয় গোল করেন। রিয়েলের শেষ গোল ক্যাসেমিরোর।‌‌‌

রিয়ালের রাতে জয় পেয়েছে তাদের নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকাে মাদ্রিদও। অ্যান্থনিও গ্রিজম্যানের জােড়া গােলে এইবারকে তাদেরই ঘরের মাঠে ২-০ গােলে হারায় সিমিওয়নের দল।

Tags: ওয়েন রুনিরিয়াল মাদ্রিদলা লিগা
Previous Post

শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার আছে যে উপজেলায়

Next Post

অ্যান্ডারসন ঝড়ে বাংলাদেশের সামনে ১৯৫ রানের টার্গেট

Next Post

অ্যান্ডারসন ঝড়ে বাংলাদেশের সামনে ১৯৫ রানের টার্গেট

বিনা অনুমতিতে অনলাইনে 'গেরিলা', মামলা করবেন নাসির উদ্দিন ইউসুফ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT