চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ আবারো বিছিন্ন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:56 অপরাহ্ন 27, জুলাই 2017
in জনপদ, রাঙ্গামাটি
A A

রাঙ্গামাটি প্রতিনিধি: গত তিন দিনের টানা বৃষ্টিতে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়ক ধসে আবারো বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ। গত ১৩ জুন পাহাড় ধসে বন্ধ হওয়ার এক মাস পর ১৭ জুলাই সড়কটি হালকা যান চলচলের জন্য খুলে দেয়া হয়েছিল। কিন্তু টানা বৃষ্টিতে এক সপ্তাহের ব্যবধানে আবারো সড়ক বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে রাঙ্গামাটি ও খাগড়াছড়িবাসী।

গত ১৩ জুনে রাঙ্গামাটিতে ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় যে ৪টি সড়ক মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এর মধ্যে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়ক ছিল অন্যতম। এ কারণে দীর্ঘ একমাস ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।

সড়কটি সংস্কার করে গত ১৭ জুলাই হালকা যান চলাচলের জন্য খুলে দেয় রাঙ্গামাটি সড়ক বিভাগ। কিন্ত এক সপ্তাহ যেতে না যেতেই কয়েকদিনের টানা বৃষ্টিতে সড়কটি ধসে পড়ায় রাঙ্গামাটি-খাগড়াছড়ির সাথে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ অবস্থায় দুর্ভোাগ পোহাচ্ছে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নানিয়ারচর, বাঘাইছড়ি, লংগদু ও কুতুকছড়ি এলাকার মানুষ।

ধসে যাওয়ার আগে ভারী বৃষ্টিতে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে আগেই যান চলাচল বন্ধ করে দেয়া হয়। ওই সড়কে সব ধরণের যান চলাচল শুরু হতে আরো একমাস সময় লাগতে পারে বলেও জানিয়েছে রাঙ্গামাটি সড়ক বিভাগ।

এছাড়া রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কসহ রাঙ্গামাটি-খাগড়াছড়ি, রাঙ্গামাটি-কাপ্তাই ও রাঙ্গামাটি-বান্দরবান সড়কের ক্ষতি পুরোপুরি কাটিয়ে উঠতে আরো সময় লাগবে বলেও জানিয়েছে সড়ক ও জনপদ বিভাগ।

বিস্তারিত দেখুন রাঙ্গামাটি প্রতিনিধি মনসুর আহম্মেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মৌসুমী সুলতানার রিপোর্টে:

Tags: রাঙ্গামাটিসড়ক ধস
Previous Post

মন্ত্রীকে নিয়ে সালিসিতে বসবে ক্রিকেট অস্ট্রেলিয়া

Next Post

ধর্ষণে অভিযুক্ত ভাইয়ের শাস্তি হিসেবে পাকিস্তানে বোনকে ধর্ষণ

Next Post
পাকিস্তান-ধর্ষণ

ধর্ষণে অভিযুক্ত ভাইয়ের শাস্তি হিসেবে পাকিস্তানে বোনকে ধর্ষণ

স্মিথরা কি অনেক কম টাকা বেতন পান?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT