চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাঙ্গামাটিতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৪

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:16 অপরাহ্ন 31, জুলাই 2021
in অপরাধ
A A
অস্ত্রসহ চার যুবক রাঙ্গামাটিতে আটক, পুলিশি অভিযানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার কাট্টালী এলাকায় অভিযান চালিয়ে চার ইউপিডিএফ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।

আজ শনিবার রাত তিনটায় গোয়েন্দা তথ্যের মাধ্যমে চার ইউপিডিএফের কালেক্টরকে অস্ত্রসহ আটক করা হয়।

শনিবার সন্ধ্যায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আটক সন্ত্রাসীরা হলো সুরেন চাকমা (৩৬), অন্নাসং চাকমা (৪৫), অনিল চাকমা (১৯) ও সাইমন চাকমা (৪০)।

আটকদের কাছ থেকে ১টি একে-২২ রাইফেল, ৭৭ রাউন্ড গুলি, ১টি অস্ত্রের ম্যাগাজিন, ১টি ওয়াকি-টকি সেট, ১টি সোলার চার্জার, চাঁদা আদায়ের রশিদ বহি, ৪টি মোবাইল সেট, ১টি হাত ঘড়ি, ১টি ভুয়া আইডি কার্ড, রাষ্ট্রবিরোধী স্লোগান সম্বলিত ব্যানার, নগদ ৬৩ হাজার ৫৯২ টাকা ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

আটকরা দীর্ঘদিন ধরে রাঙ্গামাটির বিভিন্ন উপজেলায় সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজির মাধ্যমে অস্থিরতা সৃষ্টি করে আসছিল। এসকল সন্ত্রাসীরা ইউপিডিএফ দলের সশস্ত্র শাখার সক্রিয় সদস্য বলে জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটকদের ব্যাপারে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে সেনাবাহিনীর এরূপ অভিযান অব্যাহত থাকবে।

Previous Post

আলোয় আলোয় ডাকছে আবার দেশ

Next Post

চার সপ্তাহে বিশ্বে ৮০ শতাংশ সংক্রমণ বেড়েছে

Next Post
COVID-19 testing and health screening in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

চার সপ্তাহে বিশ্বে ৮০ শতাংশ সংক্রমণ বেড়েছে

ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে সর্বোচ্চ ১৯৬ রোগী হাসপাতালে ভর্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT