চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাঙ্গামাটিতে সেচ সংকটে বোরো আবাদ ব্যহত

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
1:49 পূর্বাহ্ন 05, এপ্রিল 2015
in বাংলাদেশ
A A

অনলাইন ডেস্ক: অনুকূল সেচ অবকাঠামো গড়ে না ওঠায়  সেচ সংকটে বোরো আবাদ ব্যাহত হচ্ছে রাঙ্গামাটিতে। পাহাড়ে বোরো আবাদের প্রচুর সম্ভাবনা থাকলেও  সে সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না বলে জানাচ্ছে কৃষি বিভাগ।

রাঙ্গামাটির ফসল বৈচিত্র ও আবাদ কৌশল সমতলের চেয়ে আলাদা হওয়ায়  এখানে আবাদী জমির পরিমান কম। চলতি মৌসুমে জেলায় বোরো আবাদ হয়েছে সাড়ে সাত হাজার একর জমিতে। কিন্তু অধিকাংশ স্থানেই সেচের  সংকট রয়েছে ।

রাঙ্গামাটির স্থানীয় কৃষকদের কয়েকজন জানায়, জমিতে ধান করলেও পানির অভাবে ধান মরে যাচ্ছে।

দিনের পর দিন প্রযুক্তিগত উন্নয়নের ধারাবাহিতকতায় এখানকার আবাদি জমিগুলোকে এখন আর আলাদা করার কোনো উপায় নেই। কিন্তু সে অনুযায়ী গড়ে ওঠেনি সেচ অবকাঠামো। এই লক্ষে মাঠ পর্যায়ে জরিপ শুরু হয়েছে বলে জানাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

রাঙ্গামাটির উপÑসহকারি কৃষি কর্মকর্তা দিপায়ন বড়–য়া বলেন,আমরা কৃষকদের আধুনিক প্রযুক্তি দিয়ে বিভিন্ন পদ্ধতিতে চাষাবাদ করতে উদ্বুদ্ধ করেছি। প্রদর্শনীর মাধ্যমেও তা প্রচার করেছি।

কৃষি মন্ত্রণালয়ের একটি স্থায়ী কমিটি পার্বত্য এলাকা সফর করে গেছেন। সেচের আরো পদ্ধতি বিশেষ করে ডি টিউবওয়েল,স্যালো টিউবওয়েল বৃদ্ধি করা যায় তা পরিসংখ্যান করে জরিপ করা হচ্ছে।দ্রুতই সেচ ব্যবস্থার আরো উন্নতি হবে বলে জানান রাঙ্গামাটির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ছবি হরিদাস।

স্থায়ী সেচ অবকাঠামো গড়ে তোলা গেলে রাঙ্গামাটিতে তিন ফসলি জমি আরো বাড়বে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

 

 

 

 

Previous Post

খালেদা জিয়ার জামিন আবেদন মঞ্জুর

Next Post

কমিশন বাড়ানোর দাবি ভিওআইপি ব্যবসায়ীদের

Next Post

কমিশন বাড়ানোর দাবি ভিওআইপি ব্যবসায়ীদের

ঝড়ে দেশের বিভিন্ন স্থানে ফসলের ক্ষয়ক্ষতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT