চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাঙ্গা’র কুশপুত্তলিকা পোড়াল যুবলীগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:42 অপরাহ্ন 11, নভেম্বর 2019
in - সেমি লিড, রাজনীতি
A A

স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে নিহত যুবলীগ নেতা শহীদ নূর হোসেনকে নিয়ে মহাসচিব মশিউর রহমান রাঙ্গার ‘আপত্তিকর ও কুরুচিপূর্ণ’ বক্তব্যের প্রতিবাদে তার কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ।

সোমবার বিকেলে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ করা হয়।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা ও কেন্দ্রীয় যুবলীগের সম্মেলন প্রস্তু‌তি ক‌মি‌টি‌র সদস্য সচিব হারুনুর রশিদ বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন।

মিছিলটি যুবলীগের প্রধান কার্যালয়ের সামনে থেকে শুরু করে জিরো পয়েন্ট ঘুরে প্রধান কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এসময় সদস্য সচিব হারুনুর রশিদ বলেন, ‘মশিউর রহমান রাঙ্গার ওই কুরুচিপূর্ণ বক্তব্য রাষ্ট্রদ্রোহীতার সামিল। তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত।’

‘‘তার বক্তব্যর জন্য তাকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। যতক্ষণ পর্যন্ত তিনি ক্ষমা চাইবেন না, ততক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে প্রতিবাদ করা হবে।’’

ওই বক্তব্যর জন্য রাঙ্গাকে দলটির মহাসচিবের পদ থেকে অব্যহতি দেওয়ার আহ্বানও জানান তিনি।

বিক্ষোভ মিছিল থেকে মশিউর রহমান রাঙ্গাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

এর আগে দুপুর তিনটা থেকে শহীদ হওয়া নূর হোসেনকে নিয়ে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গার মন্তব্যের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট করছেন নূর হোসেনের পরিবার।

নূর হোসেনের পরিবারের পক্ষ থেকে ওই আপত্তিকর মন্ত্যবের জন্য মশিউর রহমান রাঙ্গার ক্ষমা না চাওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন।

গত ১০ নভেম্বর রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে মহানগর উত্তর শাখার উদ্যোগে আয়োজিত ‘‘গণতন্ত্র দিবস’র এক আলোচনা সভায় দলটির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ কাকে হত্যা করলেন? নূর হোসেন কে? নূর হোসেন কে? একটা অ্যাডিকটেড ছেলে। একটা ইয়াবাখোর, ফেন্সিডিলখোর।’’

১৯৮৭ সালের ১০ নভেম্বর সেই সময়ের সামরিক শাসক এরশাদের বিরুদ্ধে গণ-আন্দোলনে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন যুবলীগ নেতা নূর হোসেনসহ নূরুল হুদা বাবু ও ক্ষেতমজুর নেতা আমিনুল হুদা টিটো।

এখন সেই জায়গাটি শহীদ নূর হোসেন স্কয়ার নামে পরিচিত। বুকে-পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক / স্বৈরাচার নিপাত যাক’ লিখে মিছিল করা অবস্থায় পুলিশ তাকে গুলি করে হত্যা।

সেই ঘটনার পর স্বৈরাচারবিরোধী আন্দোলন আরো বেগবান হয়ে উঠে। তার তিন বছর পর ১৯৯০ সালের শেষ দিকে বিদায় নিতে বাধ্য হন স্বৈরাচার এরশাদ।

Tags: ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগমশিউর রহমান রাঙ্গাশহীদ নূর হোসেন
Previous Post

৮ ছক্কায় আজমীরের ৮০

Next Post

ম্যানসিটি ছেড়ে আবার বায়ার্নে গার্দিওলা?

Next Post

ম্যানসিটি ছেড়ে আবার বায়ার্নে গার্দিওলা?

সভাপতি মোঃ হেলাল উদ্দিন পাটোয়ারী (বামে) এবং সাধারণ সম্পাদক এ টি এম কামরুল হাসান (ডানে)

যবিপ্রবি’র কর্মকর্তা সমিতির নেতৃত্বে হেলাল-কামরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT