চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাগী বস নয়, অফিসে সহকর্মীরাই মানসিক চাপের কারণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:33 অপরাহ্ন 11, জুলাই 2019
in লাইফস্টাইল
A A

অফিসে কাজ সংক্রান্ত মানসিক চাপের জন্য আমরা সাধারণত রাগী বসকে দায়ী করে থাকি। কিন্তু এর প্রকৃত কারণ আসলে রাগী বস নয়, ঘাতক আমাদের সহকর্মীরা।

এর ব্যতিক্রমও থাকতে পারে, তবে বিজ্ঞান বলছে, কর্মক্ষেত্রে রাগী বসের চেয়ে সহকর্মীদের সাথে মোটামুটি খারাপ সম্পর্ক মেনে চললে বেশি মানসিক চাপে ভুগতে হয়।

টাইমস অব ইন্ডিয়া জানায়, প্রায় ২০ বছর ধরে তেল আবিব ইউনিভার্সিটির গবেষকরা ২৫ থেকে ৬৫ বছর বয়সী ৮২০ জন কর্মজীবীর ওপর এই গবেষণা চালিয়েছেন। ভিন্ন ভিন্ন পেশার মানুষের ওপর ১৯৮৮ সাল থেকে এই গবেষণা চালানো হচ্ছে। এই সময়ের মধ্যে তাদের ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়েছে।

ওইসব কর্মজীবীরা সহকর্মী, বসের সঙ্গে কী ধরনের সম্পর্ক বজায় রেখে চলে এবং কর্মপরিবেশসহ বিভিন্ন প্রশ্ন করা হয়। পাশাপাশি এই সময়ে তাদের স্বাস্থ্যগত অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়।

গবেষকরা এর সমাপনী টানেন এভাবে যে, মানুষের অত্যধিক মৃত্যু ঝুঁকির জন্য কর্মঘণ্টা কিংবা মন্দ বস নয়, দায়ী সহকর্মীরা। তারা বলেন, যাদের ক্ষেত্রে সহকর্মীদের সামাজিক সমর্থন বেশি তাদের মৃত্যু ঝুঁকি কম।  গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে এক-তৃতীয়াংশ ছিলেন নারী। গবেষণার পরিসংখ্যান বলছে, গবেষণার এই সময়টাতে ৫৩ জন নারীর মৃত্যুর প্রধান কারণ ছিল সহকর্মীদের দুর্বল সামাজিক সমর্থন।

অর্থাৎ এই গবেষণার সহজ বার্তা হলো- সহকর্মীদের সামাজিক সমর্থন হলো ‘প্রতিরক্ষামূলক ব্যবস্থা’ এবং তা মৃত্যুর ঝুঁকি কমায়।

এ ধরনের আরও একটি গবেষণা পরিচালনা করে কর্মজীবীদের নিয়ে কাজ করা প্লাটফর্ম টাইনি পালস (TINYpulse)। তারা ৪০ হাজার কর্মজীবীকে নিয়ে গবেষণা করে একই ধরনের সমাধানে পৌঁছায়। তারা জানায়, একজন কর্মজীবীর হাসিখুশি থাকার ২৩ দশমিক ৩ শতাংশ সরাসরি বসের চেয়ে সহকর্মীদের ওপর নির্ভর করে। অন্য আরেকটি গবেষণা দেখায়, তাদের গবেষণায় অংশগ্রহণকারী কর্মজীবীর ৬২ শতাংশের অভিযোগ বসের চেয়ে সহকর্মীরাই তাদের বেশি মানসিক চাপে রাখেন।

অর্থাৎ আপনিও যদি কর্মক্ষেত্রে মানসিক চাপে থাকেন, এটি সম্ভবত আপনার সহকর্মীদের কারণে যারা আপনার পেছনে বা যাদের সঙ্গে আপনার মতের অমিল তাদের সঙ্গে কথা বলে। আপনার বসের কারণে নয়।

Tags: কর্মক্ষেত্রমানসিক চাপসহকর্মী
Previous Post

গণমাধ্যমে ধর্ষকের ছবি বারবার প্রচার করুন: প্রধানমন্ত্রী

Next Post

কুমিল্লায় সড়কে ঝরে গেল ৪ জনের প্রাণ

Next Post

কুমিল্লায় সড়কে ঝরে গেল ৪ জনের প্রাণ

২৭ বছর পর ফাইনালে ইংল্যান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT