চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাখির মায়ের ক্যানসার, এগিয়ে এলেন দুই খান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:22 অপরাহ্ন 27, ফেব্রুয়ারি 2021
in বিনোদন
A A
বাংলাদেশের বিভিন্ন ব্যক্তির ছবি, একত্রে একটি গ্রুপ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপদগ্রস্ত শিল্পীদের সহায়তায় বরাবরই এগিয়ে বলিউডের ‘ভাইজান’ খ্যাত তারকা সালমান খান। আবারও সেই প্রমাণ দিলেন তিনি। এবার ‘ড্রামা কুইন’ খ্যাত রাখি সাওয়ান্তের ক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসার্থে এগিয়ে এলেন তিনি!

ইতোমধ্যেই রাখির মা জয়া সাওয়ান্তকে চারবার কেমোথেরাপি দেওয়া হয়েছে। আরও দুটি কেমোর পর হবে অস্ত্রোপচার। যার খরচ বহন করছেন সালমান খান ও তার ভাই সোহেল খান।

চিকিৎসা শুরুর পর পরই রাখি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এক ভিডিও শেয়ার করে সালমান খান এবং সোহেল খানকে ধন্যবাদ জানান। একইসাথে রাখির মাও তাদের ধন্যবাদ জানান।

‘সালমানের সঙ্গে সব সময় ঈশ্বর আছেন। উপরওয়ালা যেন সালমান ও তার ভাইয়ের (সোহেল খানের) মঙ্গল করেন।’-বলে আশীর্বাদ করেন রাখি সাওয়ান্তের মা।

এদিকে শুক্রবার সোহেল খান একটি ভিডিও বার্তায় রাখির উদ্দেশে বলেন যে, ‘প্রিয় রাখি, আপনার কিংবা আপনার মায়ের কিছু লাগলে কেবল ফোন করুন। যদিও আপনার সাথে আমার কখনো সাক্ষাৎ হয়নি তবে আমি জানি আপনি মনের দিক থেকে অনেক বেশি শক্তিশালী এবং আপনার মাও। আশা করছি খুব জলদি আপনার মা সুস্থ হয়ে যাবেন। তিনি যখন শারীরিক ভাবে ভালো বোধ করবেন তখন আমি তার সাথে সাক্ষাৎ করবো।’

কিছুদিন আগেই বিগ বস ১৪-তে দেখা গিয়েছিল রাখি সাওয়ান্তকে। এই সিজনে একজন চ্যালেঞ্জার হিসেবে গিয়েছিলেন তিনি। ২১ ফেব্রুয়ারি গ্র্যান্ড ফিনালের আগে তিনি ১৪ লক্ষ টাকা পেয়ে হাউজ ছাড়েন। সেই টাকাও মায়ের চিকিৎসার জন্যই ব্যবহার করেছেন তিনি।

বিগ বসের ঘর থেকে বেরিয়ে রাখি জানান, আমার মায়ের জন্য দয়া করে প্রার্থনা করুন। উনার ক্যানসারের চিকিৎসা চলছে। সেসময় বিকাশ গুপ্তা, অঙ্কিতা লোখান্ডে, রশমি দেশাই, কবিতা কৌশিক, দেবলীনা ভট্টাচার্য সহ সকলেই রাখির এই কঠিন পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছেন।

Tags: অঙ্কিতা লোখান্ডেরাখি সাওয়ান্তসালমান খানসোহেল খান
Previous Post

টাঙ্গাইলে পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

Next Post

আগামীকালের পৌর নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না: কাদের

Next Post
বাংলাদেশের একজন কর্মকর্তা বিআরটিএ বিষয়ক আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামীকালের পৌর নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না: কাদের

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

১২ বছর ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা: বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT