চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাখাইনে পাওয়া গণকবর বিষয়ে বর্মী সেনাবাহিনী যা বলছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:32 অপরাহ্ন 20, ডিসেম্বর 2017
in আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যের একটি গ্রামের গণকবরে ১০টি মৃতদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, চলতি সপ্তাহের শুরুর দিকে রাখাইনের মংডু জেলার ইন দিন গ্রামে একটি বড় কবর আবিষ্কার করে তারা। সেই কবর খুঁড়ে ১০টি মরদেহ বের করা হয়েছে।

বর্মী সেনাপ্রধানের ফেসবুক পেজে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, গণকবরের পেছনের সত্য উদঘাটনের লক্ষ্যে তদন্ত চলছে। বিবৃতির সঙ্গে প্রায় কঙ্কাল হয়ে যাওয়া কিছু মৃতদেহ গর্ত থেকে বের করে আনার কিছু ঝাপসা ছবিও পোস্ট করা হয়েছে।

তদন্তে নিরাপত্তা বাহিনীর কোনো সদস্যকে এ ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও আশ্বাস দেয়া হয়েছে ওই বিবৃতিতে।

লাশ উদ্ধারের কাজে নিয়োজিত দলটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন, উদ্ধার হওয়া দেহগুলোর অবস্থা দেখে মনে হয়েছে মানুষগুলোকে সম্প্রতি হত্যা করা হয়নি। ‘আমরা মৃতদেহগুলোর পরিচয় সনাক্ত করতে পারিনি কারণ আমরা শুধু কঙ্কাল আর হাড়গোড়ই পেয়েছি,’ বলেন তিনি।

রোহিঙ্গা ইস্যুকে খুব কাছ থেকে কাভার করা বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিক মিয়ানমারে গ্রেপ্তার হওয়ার এক সপ্তাহ পর এই গণকবর আবিষ্কারের ঘটনা ঘটল। ওয়া লোন (৩১) এবং কিয়াও সো উ (২৭) নামের এই দুই সাংবাদিককে ১২ ডিসেম্বরের পর থেকে আর দেখা যায়নি।

তাদের বিরুদ্ধে রাখাইনের নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট কাগজপত্র অবৈধভাবে রাখার অভিযোগ আনা হয়েছে। তাদের সঙ্গে পরিবার, আইনজীবী বা সহকর্মী, কাউকেই কথা বলতে দেয়া হচ্ছে না। এমনকি এই সাংবাদিক দু’জন কোথায় আছেন সেটাও কেউ জানে না।

Tags: গণকবরমিয়ানমাররোহিঙ্গা
Previous Post

ছয় মাস কারাভোগের পর ছাড়া পেলেন সেই বিচারপতি  

Next Post

পিপিপি প্রকল্প বাস্তবায়নে পাঁচ বাধা

Next Post
বৈঠক ও আলোচনা সভায় বক্তা ও অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পিপিপি প্রকল্প বাস্তবায়নে পাঁচ বাধা

হাতিরঝিলের রাস্তা বন্ধ

হাতিরঝিলের একটি সড়ক বন্ধ থাকায় চরম ভোগান্তিতে রাজধানীবাসী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT