চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাইসুল তমালের হাতে শ্রেষ্ঠ চিত্রনাট্যের পুরস্কার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:32 অপরাহ্ন 01, এপ্রিল 2018
in বিনোদন
A A

সম্প্রতি শেষ হয়েছে ঢাকা চলচ্চিত্র আন্দোলন আয়োজিত ‘উন্মুক্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ২০১৮’। আর এই উৎসবে শ্রেষ্ঠ চিত্রনাট্য পুরস্কার পেয়েছেন রাইসুল তমাল। ‘জল ও পানি’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের চিত্রনাট্য লেখার জন্য এই পুরস্কার পান তিনি।

২০১৬, ২০১৭ এবং ২০১৮ সালে নির্মিত অনূর্ধ্ব ২০ মিনিটের ১৪৯ টি চলচ্চিত্র জমা পড়েছিল এই উৎসবে। এর মধ্য থেকে ১২টি চলচ্চিত্র প্রতিযোগিতা এবং প্রদর্শনীর জন্য নির্বাচন করা হয়। এ ছাড়া দেশ-বিদেশে সমাদৃত এবং প্রশংসিত চারটি চলচ্চিত্রকেও এ উৎসবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়। সমসাময়িক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোকে উন্মুক্ত আয়োজনের মাধ্যমে দর্শকের কাছে পৌঁছে দেওয়া এবং চলচ্চিত্রপ্রেমী মানুষ ও চলচ্চিত্রকর্মীদের একটি মিলনমেলা তৈরির উদ্দেশ্য নিয়ে প্রথমবারের মতো এ উৎসবের আয়োজন করা হয় উত্তরার রবীন্দ্র সরণিতে।

‘উন্মুক্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ২০১৮’-এর সমাপনী অনুষ্ঠানের উদ্বোধন করেন চলচ্চিত্র নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম, প্রধান অতিথি ছিলেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। উৎসব উদযাপন কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন নির্মাতা নূরুল আলম আতিক এবং সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনায় ছিল ঢাকা চলচ্চিত্র আন্দোলন। আর এখানেই সমাপনী দিনে রাইসুল তমালের হাতে শ্রেষ্ঠ চিত্রনাট্যের পুরস্কার তুলে দেয়া হয়।

পুরস্কার প্রাপ্তির পর রাইসুল তমাল বলেন: পুরস্কার পেলে সবারই ভাল লাগে। পুরস্কার আপনার নিজের প্রতি বিশ্বাস বাড়িয়ে দিবে। আমি আমার নিজের কাজটা করে যেতে চাই। উৎসব সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও ভালোবাসা আমাকে মূল্যায়ন করার জন্য।

কবি মাসুদ পথিক-এর কবিতা জল ও পানি থেকে ‘জল ও পানি’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির চিত্রনাট্য করেন রাইসুল তমাল। ছবিটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা সোহেল রানা বয়াতি। ছবিটি শ্রেষ্ঠ নেপথ্য সংগীত এর পুরস্কারও জিতে নেয়।

Tags: উত্তরাগিয়াসউদ্দিন সেলিমচিত্রনাট্যফিল্ম ফেস্টিভালরাইসুল তমাল
Previous Post

আইসিইউতে বীর প্রতীক হামিদুল হক

Next Post

মুক্তিযোদ্ধার সন্তান হয়েও সরকারি চাকরি পাননি তানভীর

Next Post

মুক্তিযোদ্ধার সন্তান হয়েও সরকারি চাকরি পাননি তানভীর

এইচএসসি

অন্ধকার নয়, আস্থা ফিরুক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT