চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রহস্যময় কারণে যুক্তরাষ্ট্রে কিউবার দুই কূটনীতিক বহিস্কার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:27 পূর্বাহ্ন 10, আগস্ট 2017
in আন্তর্জাতিক
A A
কিউবা-কূটনীতিক বহিস্কার

ওয়াশিংটনে অবস্থিত কিউবা দূতাবাসের দুই কূটনীতিককে বহিস্কার করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

কিউবার রাজধানী হাভানায় মার্কিন দূতাবাসের কয়েকজনর কর্মকর্তার রহস্যময় কিছু শারীরিক সমস্যাকে বহিস্কারের কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হেদার নওয়ার্ট জানিয়েছেন, গত বছরের শেষ দিকে কিউবায় থাকা মার্কিন দূতাবাসের বেশ কয়েকজন কর্মকর্তা হঠাৎ করেই কানে কম শুনতে থাকার খবর পাওয়া যায়। এছাড়া আরও কিছু শারীরিক সমস্যা তাদের মাঝে দেখা যেতে থাকে।

কিছুদিন পর আরও কয়েকজন মার্কিন কূটনীতিকের এ ধরণের শারীরিক সমস্যা ধরা পড়তে থাকে। গত ২৩ মে তাদেরকে একরকম জোর করে দেশে ফিরিয়ে নেয়া শুরু হয়।

মার্কিন মুখপাত্র বিভিন্ন সংবাদমাধ্যমকে ‘নানারকম শারীরিক সমস্যা’র কথা বললেও সেগুলো সম্পর্কে বিস্তারিত কিছু বলতে রাজি হননি। তবে তিনি জানিয়েছেন, অসুস্থতার লক্ষণগুলো মারাত্মক নয়। অবশ্য মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এবং ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস এ ঘটনার তদন্ত করছে।

বিবিসি জানায়, গোয়েন্দাদের সন্দেহ কিউবার গোয়েন্দা সংস্থা এমন কোনো শব্দতরঙ্গ যন্ত্র ওই কর্মকর্তাদের বাসায় বা কর্মস্থলের কাছাকাছি ব্যবহার করেছিল যার কারণে তাদের এমন শ্রবণ সমস্যা দেখা দিতে পারে।

সন্দেহ করা হচ্ছে, সেসব যন্ত্র থেকে বের হওয়া শব্দতরঙ্গ মার্কিন কর্মকর্তাদের দেহে শারীরিক সমস্যার সৃষ্টি করেছে।

অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে চলতে থাকা কিউবার সঙ্গে যেখানে ২০১৫ সালে মার্কিন বৈরি সম্পর্কের উন্নতি শুরু হয়েছিল, সেই সম্পর্কে আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে এই রহস্যময় কারণে।

তবে এখন পর্যন্ত দুই কূটনীতিকের বহিস্কারের বিষয়ে কোন প্রতিক্রিয়া জানায়নি কিউবা সরকার।

Tags: কিউবাযুক্তরাষ্ট্র
Previous Post

তৈরির আগেই ৬ হাজার ইউরো জিতেছে ‘মেড ইন বাংলাদেশ’

Next Post

কেন স্থায়ী ট্যাটু করাচ্ছেন না সিদ্ধার্থ?

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কেন স্থায়ী ট্যাটু করাচ্ছেন না সিদ্ধার্থ?

‘বন্দুকযুদ্ধে’ নিহত মামুনের স্ত্রী তানিয়া

দুপুরে গ্রেপ্তার হওয়া যুবক রাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT