চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষমা আর রহমতের পবিত্র শবে বরাত

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
8:41 অপরাহ্ন 01, মে 2018
in সম্পাদকীয়
A A

পবিত্র শবে বরাত মুসলিম উম্মাহর কাছে একটি মহিমান্বিত, তাৎপর্যমণ্ডিত ও ফজিলতপূর্ণ রাত। এ রাতে আল্লাহ তায়ালা পাপী লোকদের ক্ষমা করেন, নিষ্কৃতি দেন ও জাহান্নাম থেকে মুক্তি দেন।

পবিত্র কুরআনের সুরা দুখানের প্রথম পাঁচ আয়াতে এ রাতের বর্ণনা এসেছে। অনেকে এ আয়াতসমূহ দ্বারা শবে কদর উদ্দেশ্য করলেও কেউ শবে বরাতকে অস্বীকার করেননি। বরং তারাও আলাদা আলাদা ভাবে শবে বরাতের ফযিলত বর্ণনা করেছেন।

অনেক হাদিসের কিতাবে এ রাতের সমর্থনে হাদিস বর্ণিত রয়েছে। যেমন ‘সহীহ ইবনে হিব্বানে’ হযরত মু’আয ইবনে জাবাল (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ‘আল্লাহ তায়ালা মধ্য শাবানের রাত্রে (শবে বরাতে) তার সৃষ্টির মধ্যে আবির্ভূত হন (রহমত নাযিল করেন)। অতঃপর মুশরিক বা হিংসুক ব্যতীত সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেন। অপর হাদিসে হযরত আবু বকর (রাঃ) হতে বর্ণনা করেন, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ‘যখন অর্ধ শা’বান (শবে বরা’আত) আগমন করে, আল্লাহ তায়ালা (তার শান অনুযায়ী) দুনিয়ার নিকটবর্তী আসমানে অবতরণ করেন (রহমত, বরকত ও মাগফিরাত অবতরণ করে)। অতঃপর তিনি তার বান্দাদের ক্ষমা করে দেন। তবে মুশরিক এবং যে ব্যক্তি অপর ভাইয়ের প্রতি হিংসা রাখে, সে ব্যতীত’।(ইমাম বায়হাকী- শুয়াবুল ঈমান)।

দেশের ধর্মপ্রাণ মুসলমানরা যুগ যুগ ধরে যথাযথ মর্যাদায় এই পবিত্র রাতে ইবাদত করে আসছেন। দোয়া মাহফিল, দরুদ পাঠ ও নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের আশায় সারারাত জেগে থাকেন তারা।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিভিন্ন রাজনৈতিক নেতারা বাণী দিয়েছেন। দেশের ধর্মপ্রাণ মুসলমানরা যাতে নিরাপদে এই রাতে ইবাদত করতে পারেন, সেজন্য যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া এই রাতে আতশবাজি, শোরগোল ও হৈ চৈ সহ নানা ধরণের ইসলামবিরোধী কাজ করার বিষয়েও নানা সতর্কতা জারি করেছে প্রশাসন।  এইসব নিয়ম মেনে আমাদের আচরণ হোক সংযত ও শান্তিপূর্ণ।

ফজিলতময় এই রাত্রিতে ইবাদতের মাধ্যমে মহান আল্লাহ তায়ালার কাছে নিজেদের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য ও সর্বোপরি দেশের সার্বিক মঙ্গল কামনায় দেশের জনগণ দোয়া করবেন, এই আমাদের আশাবাদ। নিরাপদ হোক এই রাত্রি ও মানবজাতির জন্য শান্তি বয়ে আনুক পবিত্র শবে বরাত।

Tags: পবিত্র শবে বরাতশবে বরাতশবে বরাতের ফযিলত
Previous Post

মে দিবসে কবিতা পড়লেন প্রধানমন্ত্রী

Next Post

নিজেই ছবি হয়ে গেলেন মারাই

Next Post

নিজেই ছবি হয়ে গেলেন মারাই

শ্রমিকের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকারে মহান মে দিবস পালিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT