চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রশিদ আউট, ফের অধিনায়ক আসগর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:54 অপরাহ্ন 11, ডিসেম্বর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

২০১৯ বিশ্বকাপের আগে হুট করেই সরিয়ে দেয়া হয়েছিল আসগর আফগানকে। গুলবাদিনের নেতৃত্বে বিশ্বকাপে ভরাডুবির পর তিন ফরম্যাটের অধিনায়ক করা হয় রশিদ খানকে। উত্তপ্ত চেয়ারে বেশিদিন থাকা হল না এ লেগস্পিনারেরও। ফের আফগানিস্তানের তিন ফরম্যাটের নেতৃত্বে ফেরানো হল আসগরকে।

বুধবার খুব বেশিকিছু বলেনি আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)। ছোট এক বিবৃতিতে তাদের বক্তব্যটা ছিল এমন, ‘এসিবির উচ্চ মহলে সিদ্ধান্ত নেয়া হয়েছে এখন থেকে আফগানিস্তানের সব ফরম্যাটে নেতৃত্ব দেবেন সিনিয়র ক্রিকেটার আসগর আফগান।’

নিজেদের অভিষেক টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পেলেও বিশ্বকাপের মাত্র দুই মাস আগে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হয় আসগরকে। তখন তিন ফরম্যাটে নেতৃত্বের ভার দেয়া হয় তিনজনকে। টেস্টে রহমত শাহ, ওয়ানডেতে গুলবাদিন নাইব ও টি-টুয়েন্টির অধিনায়ক করা হয় রশিদ খানকে।

আসগরকে সরিয়ে দেয়ায় দলের সিনিয়রদের মধ্যে দেখা যায় ক্ষোভ। প্রভাব পড়ে বিশ্বকাপেও। জুলাইয়ে তিন ফরম্যাটের নেতৃত্ব পান রশিদ, তার সহ-অধিনায়ক করা হয় আফগানকে।

রশিদের নেতৃত্বে বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় পায় আফগানিস্তান। জয় পায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজেও। এই সময়ে ফর্মের ওঠানামা চলে রশিদের বোলিংয়ে।

এসিবির বক্তব্য অনুযায়ী আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই আবারও পাল্টানো হয়েছে নেতৃত্ব। মূল নেতৃত্ব থেকে সরিয়ে রশিদকে করা হয়েছে আসগরের সহ-অধিনায়ক।

Tags: আফগানিস্তান ক্রিকেট বোর্ডরশিদ খানলিড স্পোর্টস
Previous Post

আসছে ‘বীর’-এর ফার্স্টলুক

Next Post

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে ১ জন নিহত, দগ্ধ ৩৪

Next Post

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে ১ জন নিহত, দগ্ধ ৩৪

বিশ্ববিদ্যালয়গুলোতে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা

পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্স বন্ধসহ ইউজিসি’র ১৩ নির্দেশনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT