চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রশিদদের সামলাতে ভিডিও ফুটেজ দেখছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:25 অপরাহ্ন 17, মে 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A
ছবি: বিসিবি

ছবি: বিসিবি

আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে দলটির বোলিং আক্রমণ কীভাবে সামলানো যায় সেই পরিকল্পনা নিয়ে ব্যস্ত বাংলাদেশ। বৃহস্পতিবার মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন, ইতিমধ্যে তারা ভিডিও ফুটেজ দেখা শুরু করেছেন।

‘আমরা জানি ওদের বোলিংয়ে ভাল বৈচিত্র্য আছে। আমার মনে হয় খুব ভাল একটা চ্যালেঞ্জিং সিরিজ হবে আমাদের জন্য,’ মন্তব্য করে রিয়াদ সাংবাদিকদের বলেন, ‘আমরা অলরেডি ভিডিও ফুটেজ দেখেছি। যদিও আমি মুজিবকে এখনও ফেস করিনি। রশিদ খানকে খেলা হয়েছে। এরআগে যখন হোম কন্ডিশনে আফগানিস্তানের সাথে খেলেছি তখন খেলেছি।’

ভারতের দেরাদুনের রাজীব গান্ধী স্টেডিয়ামে ৩ জুন থেকে মাঠে গড়াবে বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। প্রতিটি ম্যাচ হবে দিবা-রাত্রির। বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে ম্যাচ শুরু। সিরিজের দ্বিতীয় ম্যাচটি ৫ জুন। একদিন বিরতির পর শেষ ম্যাচ হবে ৭ জুন।

প্রতিপক্ষ দলে রশিদ, মুজিবের মতো বোলার থাকলেও নিজেদের সক্ষমতায় বিশ্বাসী রিয়াদ, ‘তাদের বোলারদের মোকাবিলা করার মতো সক্ষমতা আমাদের ব্যাটসম্যানদের আছে।’

টি-টুয়েন্টিতে বাংলাদেশ দশ নম্বরে আর আফগানিস্তান আটে। র‌্যাংঙ্কিংয়ের এই ব্যবধান রিয়াদকে খুব একটা ভাবাচ্ছে না, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি টি টুয়েন্টিতে বড় টিম, ছোট টিম বলতে কিছু নেই। নির্দিষ্ট দিনে ভালো পারফর্ম করে আপনি যে কাউকে হারাতে পারবেন।’

Tags: মাহমুদউল্লাহ রিয়াদ
Previous Post

ছাত্রলীগের কমিটিতে বয়স পরিবর্তন হলে চাকরিতে কেন নয়?

Next Post

দীর্ঘমেয়াদে অর্থায়নের উৎস হিসেবে শেয়ার বাজার মোটেই কার্যকর হয়নি: অর্থমন্ত্রী

Next Post

দীর্ঘমেয়াদে অর্থায়নের উৎস হিসেবে শেয়ার বাজার মোটেই কার্যকর হয়নি: অর্থমন্ত্রী

অভিজিৎ হত্যা: আবারও পেছালো তদন্ত প্রতিবেদন দাখিলের সময়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT