চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রশিদকে মেরে ‘বসগিরি’ দেখাতে চেয়েছিলেন গেইল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:15 অপরাহ্ন 20, এপ্রিল 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথমবার নয়, দ্বিতীয়বারেও নয়। আইপিএল নিলামে ক্রিস গেইলের মতো ক্রিকেটারকে ‘দান দান তিনদানে’র মাথায় কিনেছে কিংস ইলেভেন পাঞ্জাব। তাতে এ ক্যারিবিয়ান ব্যাটিং দানবের অহমিকায় কোন আঘাত লেগেছিল কিনা তা কে জানে! গেইলের কথায় কিন্তু তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে টি-টুয়েন্টি ক্যারিয়ারের ২১তম শতক হাঁকিয়ে দম্ভের সঙ্গে ঘোষণা দিয়ে বললেন এটাই চিরন্তন গেইল। আর সেই সঙ্গে ওই ম্যাচে নিজের পরিকল্পনার কথাও জানিয়েছেন।

গেইল বলেন বৃহস্পতিবার রশিদ খানকে টার্গেট করেছিলেন তিনি, ‘রশিদ প্রধান বোলারদের একজন। সে তার ক্যারিয়ার ও আইপিএলে অসাধারণ বল করে আসছে। তাই আমি তাকে চাপে রাখতে চেয়েছিলাম। তাকে দিয়েই দেখাতে চেয়েছিলাম, দেখ তোমার ওপাশে কিন্তু বস দাঁড়িয়ে।’

‘ঝিকে মেরে বৌকে বোঝানো’র মতো হুমকিও দিচ্ছেন এই তারকা, ‘বোলারদের এখন থেকে একটা জিনিস বলতে চাই, বল করার আগে দেখ , উইকেটের ওপাশে কে ব্যাট করছে!’

বৃহস্পতিবার রশিদ খানের এক ওভারে চার ছক্কা হাঁকান গেইল। মোট ১১ ছক্কার সঙ্গে কেবল এক চার, ইনিংসের আদ্যোপান্ত ব্যাটিং করে ৬৪ বলে ১০৪ রানে অপরাজিত থাকেন। তার দল জিতেছে ১৫ রানে।

গত বছর বিপিএলে টানা দুই শতক হাঁকিয়ে রংপুর রাইডার্সকে শিরোপা এনে দেন গেইল। ট্রাইক রেট ১৭৬.৩৬! একটু খেয়াল করলেই গেইল যে ফুরিয়ে যাননি তার ইঙ্গিত পেতেন বাকি দলগুলোর মালিকরা।

হয়তো নামটা ‘গেইল’ বলেই ঝুঁকিটা নিয়েছিলেন পাঞ্জাবের মেন্টর বীরেন্দর শেবাগ। ‘ফাটকা’ যে কাজে লেগেছে ভারতের সাবেক মারকুটে ব্যাটসম্যানের টুইটেই সেটা পরিষ্কার, ‘আমি বোধ হয় গেইলকে কিনে এবার আইপিএলটাকেই বাঁচিয়ে দিলাম!’

ম্যাচ শেষে শেবাগের কথার উওর দিলন গেইল। একহাত নিলেন তাকে বুড়ো ভেবে যারা বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন তাদেরও, ‘অনেকে বলে আমি নাকি বুড়িয়ে গেছি। আমার প্রমাণ করার কিছু নেই। দয়া করে গেইল নামটার প্রতি কিছুটা শ্রদ্ধা রাখুন!’

‘অনেকেই মনে করতো এখনও ক্রিস গেইলকে অনেক কিছু প্রমাণ করতে হবে। আমি কোথাও সুযোগ পেলাম না। প্রথম দিকে নিলামে জায়গা পেলাম না। তারপরও আমি বলবো, হ্যাঁ ক্রিস গেইলকে কিনে শেবাগ এবারের আইপিএলটাকেই বাঁচিয়ে দিয়েছে। ’

Tags: আইপিএল ২০১৮ক্রিস গেইললিড স্পোর্টস
Previous Post

শিল্পকলায় ‘হাছনজানের নাও’ এর উদ্বোধন

Next Post

পশ্চিমবঙ্গের ৯১ সিনেমা হলে শাকিবের ‘চালবাজ’

Next Post

পশ্চিমবঙ্গের ৯১ সিনেমা হলে শাকিবের ‘চালবাজ’

সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দেবে ১৪ দল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT