চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই শিক্ষার্থীর পরিবারকে জাবালে নূরের ক্ষতিপূরণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:14 অপরাহ্ন 10, অক্টোবর 2018
in বাংলাদেশ
A A

জাবালে নূর বাস চাপায় নিহত দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আব্দুল করিম রাজিবের পিতা-মাতার হাতে ক্ষতিপূরণের ১০ লাখ টাকা তুলে দেওয়া হয়েছে।

গত জুলাইতে বাস চাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় সারা দেশ উত্তাল হয়ে ওঠে।

জাবালে নূর পরিবহন মালিকদের দুই শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া নির্দেশ দেন হাইকোর্ট। তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাজিব ও দিয়ার পিতা-মাতার হাতে ১০ লাখ টাকার ক্ষতিপূরণ তুলে দেয়া হয়।

এ নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ফেসবুক পোস্ট দিয়েছেন। তার চেম্বারে রাজিবের মা মহিমা বেগম এবং মিমের বাবা মো. জাহাঙ্গীর ফকির এই অর্থের চেক গ্রহণ করেন।

জনস্বার্থে দায়ের করা এক মামলায় হাইকোর্ট গত ৩০শে জুলাই দুই পরিবারকে তাৎক্ষণিকভাবে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে জাবালে নূর পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দেয়।

ক্ষতিপূরণ হস্তান্তরের ঘটনায় ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, আইনজীবী হিসাবে এটা বড্ড তৃপ্তির বিষয়। তবে দুই কোটি করে ক্ষতিপূরণের আরেকটি বিষয়ে রুল নিষ্পত্তির সময় সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।

গত ৩০ জুলাই দুপুরে রাজধানীর ওরা এলাকায় হোটেল রেডিসনের সামনে জিল্লুর রহমান ফ্লাইওভার ঘেঁষে রাস্তার বাঁ-পাশে দাঁড়ানো শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একদল শিক্ষার্থীর ওপর উঠে যায় জাবালে নূর পরিবহনের একটি বাস। এতে দুই শিক্ষার্থী নিহত হয়। আহত হয়  ১৫/২০জন শিক্ষার্থী।

Tags: ছাত্র আন্দোলনদিয়ারাজিব
Previous Post

আন্তর্জাতিক গণমাধ্যমে ২১ আগস্ট হামলার রায়

Next Post

দুবাইতে জয়ের কাছাকাছি পাকিস্তান

Next Post

দুবাইতে জয়ের কাছাকাছি পাকিস্তান

২১ আগস্ট-একুশে আগস্ট

রায়, রাজনীতি ও ভিন্নমত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT