চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রমযান: যাকাতের গুরুত্ব ও ফজিলত

আবু সুফিয়ান by আবু সুফিয়ান
7:09 অপরাহ্ন 02, মে 2021
in ধর্ম ও জীবন
A A
বাংলাদেশের ব্যাংকের নতুন ১০০, ৫০, ৫০০ টাকার নোট. Channel i News - চ্যানেল আই নিউজ

সৃষ্টিজগতের প্রতিপালক, সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা মহান আল্লাহর আনুগত্য স্বীকার করার এক অনন্য মাধ্যম যাকাত। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। ইসলামের মৌলিক পাঁচটি বিষয়ের মধ্যে এটি অন্যতম। যাকাত আদায়ের মাধ্যমে সর্বশক্তিমান আল্লাহ বান্দাহ’র সম্পদ পবিত্র করে দেন এবং সম্পদের পরিমান বাড়িয়ে দেন।

রমযানের রোযা রহমতের দশ দিনের পর মাগফিরাতের দশ দিনও প্রায় অস্তায়মান। বছরের যেকোন সময়ের থেকে রমজান মাসে যাকাত আদায়ের গুরুত্ব অনস্বীকার্য। কেননা এ সময় আল্লাহ বান্দার প্রত্যেকটি নেক আমলের সাওয়াবকে সত্তর গুণ বাড়িয়ে দেন। আল্লাহ চাইলে এর সাওয়াব অগণিত হতে পারে।

পবিত্র কুরআনে বহুবার নামাজের সাথে যাকাত আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ তায়ালা কালামে হাকিমে বলেন: ‘আর তোমরা নামাজ কায়েম কর এবং যাকাত প্রদান কর’। [ সূরা মুযযাম্মিল, আয়াত ২০]

যাকাত ধনীদের দয়া বা অনুগ্রহ নয় এটি বরং দরিদ্রের অধিকার। তাই যাকাত আদায় করা ধনীদের উপর ফরজ। আল্লাহ বলেন: ‘তাদের অর্থাৎ ধনীদের ধন-সম্পদে অবশ্যই দরিদ্র ও বঞ্চিতদের অধিকার রয়েছে’। [সূরা আয-যারিয়াত, আয়াত ১৯]

যাকাতের জন্য অর্থ সংগ্রহের জন্য হাতের তালুতে রাখা কয়েন ও গাছের ছোট পাতা. Channel i News - চ্যানেল আই নিউজ যাকাত দানকারীর পুরস্কার ও কৃপণ ব্যক্তির দু:সংবাদ বিষয়ে হাদিসের কিতাব সহীহ তিরমিঝিতে আল্লাহর রাসূল (সা.) বলেছেন: ‘দানশীল ব্যক্তি আল্লাহর নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী, আল্লাহর বান্দাদের নিকটবর্তী এবং জাহান্নাম থেকে দূরবর্তী। অপরদিকে কৃপণ আল্লাহ থেকে দূরে, আল্লাহর বান্দাদের থেকে দূরে এবং জাহান্নামের নিকটে। একজন জাহিল দানশীল একজন কৃপণ আবিদ তথা ইবাদতকারী অপেক্ষা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দনীয়’।

যাকাত আদায়ের ব্যাপারে হুশিয়ার করে আল্লাহ তায়ালা কুরআনের সূরা তাওবা’(আয়াত ৩৪-৩৫)তে বলেছেন: যারা সোনা রুপা জমা করে রাখে এবং তা আল্লাহর পথে খরচ করে না, তাদেরকে কষ্টদায়ক শাস্তির সংবাদ দাও। সেদিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে এবং  তা দিয়ে কপালে, পাঁজরে এবং পিঠে দাগ দেওয়া হবে, সেদিন বলা হবে  এ তো সেই সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে। এখন সে সঞ্চিত সম্পদের স্বাদ গ্রহণ কর।

পার্থিব জীবনে যারা যাকাত দিতে অস্বীকার করে তারা বাস্তব জীবনে  কৃপণ হিসেবে আখ্যায়িত হয় আর পরকালে কঠিন শাস্তির সম্মুখীন হবে। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেছেন: ‘ধ্বংস সেসব মুশরিকের জন্য, যারা যাকাত দেয় না এবং আখিরাত তথা পরকালকে অস্বীকার করে’। [সূরা হা-মিম সাজদাহ, আয়াত ৬-৭)

প্রত্যেক মুুমিন বান্দার উচিত পরকালের কঠিন শাস্তি থেকে মুক্তি ও আল্লাহর নৈকট্য লাভের আশায় যথাযথভাবে যাকাত আদায় করা। অন্যকে যাকাত দানে উৎসাহিত করা। যাকাত আদায়ের মাধ্যমে সমাজের অসহায় দরিদ্রের উন্নতি করা।

Tags: যাকাত
Previous Post

আমাদের অন্ধ গলি এবং সত্যজিৎ এর পোস্টার

Next Post

করোনাভাইরাস: সুস্থতা কমে মৃত্যু বেড়েছে

Next Post
চ্যানেল আই অনলাইনের স্বাস্থ্য বিষয়ক পোস্ট, স্বাস্থ্য সচেতনতা প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: সুস্থতা কমে মৃত্যু বেড়েছে

মামুনুল হকের গ্রেপ্তার ও সমর্থকদের প্রতিবাদে জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

মামুনুল হকের ৩ মামলায় রিমান্ডের শুনানি ৯ মে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT