চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রমজান মাস ও রোজার শিষ্টাচার’

আবু সুফিয়ান by আবু সুফিয়ান
7:44 অপরাহ্ন 02, এপ্রিল 2022
in - সেমি লিড, ধর্ম ও জীবন
A A
রমজান মাসের রাতে চাঁদ ও মোবারক নবী মুহাম্মদ (সা.) এর নামের আলোকিত লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

বছর শেষে আবার এলো রহমতের মাস রমজান। ইসলাম ধর্ম মতে, বান্দার সমস্ত পাপ কর্মকে জ্বালিয়ে পুড়িয়ে দেয় বলেই এই মাসকে  ‘রমজান’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। প্রত্যেক মুসলমানের জন্য মহিমান্বিত ও গৌরবের এই মাসের আদব রক্ষা করা অত্যাবশ্যক।  আদব আরবি শব্দ। এর বাংলা প্রতিশব্দ শিষ্টাচার। মানুষের বাস্তব জীবনের প্রতিটি কাজে শিষ্টাচার জরুরী। ইসলাম ধর্মে শিষ্টাচার হলো, আল্লাহর নির্দেশ পালন ও নিষিদ্ধ বিষয় পরিহার।

রমজানের রোজার সাথে বিশেষ করে সাহরি, ইফতার, কুরআন তিলাওয়াত এসব বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ শিষ্টাচার রয়েছে। আমরা জানি, মহিমান্বিত এ মাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত একটি বিষয় ‘সাহরি’। সাহরির শিষ্টাচার অত্যন্ত চমৎকার। সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ (সা.) এই সাহরির বিষয়ে গুরুত্ব দিয়ে বলেছেন, ‘তোমরা সাহরি খাও কেননা সাহরিতে বরকত রয়েছে’। [সহীহ বুখারি ও মুসলিম: ১৯২৩ ও ২৬০৩]

এবার আরেকটি বিষয় স্পষ্ট না করলেই নয়, সেটি হলো উত্তম সাহরি কী দিয়ে করবেন? জবাবে রাসূলুল্লাহ (সা.) এর একটি হাদিস এখানে প্রমাণস্বরূপ উপস্থাপন করলাম। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘মুমিনের উত্তম সাহরি হলো খেজুর।’ [সুনানে আবু দাউদ, ২৩৪৭]

ইফতারিতেই খেজুর খাওয়া সুন্নাত বিষয়টি এমন নয় কেননা আল্লাহর রাসূল  সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সাহরিতেও খেজুর রাখতে উৎসাহিত করেছেন।

বার্সেলোনা ফুটবল খেলোয়াড়ের সঙ্গে কোচের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

রমজানের রোজা পালনে সাহরি খাওয়ার বিধান সুন্নাত। সাহরি খেলে রোজা পালনে কষ্ট কম হয়। একটি বিষয় এখানে তুলে ধরা আবশ্যক মনে করছি, সেটি হলো সাহরির উত্তম সময় কখন? এ বিষয়ে কুরআন ও হাদিসের স্পষ্ট সমাধান রয়েছে। সমস্ত সৃষ্টি জগতের প্রতিপালক, রাজাধিরাজ মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেন, তারা শেষরাতে অর্থাৎ সাহরির সময় ক্ষমা প্রার্থনা করে। [সূরা যারিয়াত, আয়াত:১৮]

এছাড়াও হাদিস থেকে জানা যায়, রাসূলুল্লাহ (সা.) সবসময় শেষ সময়ে সাহরি খেতেন। এতে যেমন সাহরির আগে তাহাজ্জুদ পড়ার সুযোগ থাকতো তেমনি শেষ সময়ে সাহরি করাতে ফজরের নামাজের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো না। যেকারণে ফজরের নামাজও জামাতে আদায় করা নিশ্চিত হতো। তাই সেহরিতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল (সা.) এর মহা মূল্যবান শিষ্টাচার আমাদের অনুসরণ করা আবশ্যক।

রমজানের এই সময়টাতে উপর্যুক্ত বিষয়ের সাথে আরও কিছু সাধারণ শিষ্টাচার মেনে চললে হয়তো পরকালে অনেক বড় নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে। যেমন- পরিবারের সব সদস্যদের সাথে সুসম্পর্ক ও সদাচরণের অভ্যাস গড়ে তোলা, আত্নীয়তার সম্পর্ক ঠিক রাখা, প্রতিবেশীর খোঁজ নেয়া, সুদি লেনদেন, মিথ্যা বলে ধোঁকাবাজি, ঘুষসহ সব ধরনের দুর্নীতি, মাদক সেবন, ব্যভিচারের মত গর্হিত কাজ থেকে বিরত থাকা।

হাদিসে উল্লেখ আছে, এমন অনেক রোজাদার ব্যক্তি আছে যারা উপোস থাকা ছাড়া আর কিছু পায় না। আবার অনেক রাতজাগা নামাজ আদায়কারী আছে যারা রাত্রি জাগরণ ছাড়া আর কিছুই লাভ করে না। [সুনানে দারেমী: ২৭২০]

হতাশ হওয়ার কিছু নেই। কেননা ইসলামে বলা আছে, ‘মানুষের ইমান ভয় ও আশার মাঝে নিহিত’। অর্থাৎ কেউ যদি প্রচণ্ড রকমের ভালো কাজ করে তখন সে আশা প্রকাশ করে আমি জান্নাতে যাবো আবার মুহূর্তের মধ্যে আল্লাহর কোনো বিধানের লংঘন হলে মনে করে আমার থেকে পাপী এই পৃথিবীতে কেউ নেই; জান্নাতে যাওয়া তো দূরের কথা। এটিই বাস্তবধর্মী ইসলামের অপরূপ উপমা।

রমজানে প্রত্যেকটি কাজের ভারসাম্য বজায় রেখে যার যার ক্ষেত্রে অনর্থক কথাবার্তা পরিহার করে চলতে পারলেই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব। আল্লাহ আমাদের সবগুলো রোজার সর্বোচ্চ হক আদায় করে রাখার তাওফিক দান করুন। আমীন।

Tags: সাহরি ও ইফতার
Previous Post

চাঁদ দেখা গেছে, রোববার থেকে রোজা

Next Post

বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বিনামূল্যে ইফতার বিতরণ’ করবে এসএমসি এন্টারপ্রাইজ

Next Post
চ্যানেল আই অনলাইন এর উদ্যোগে স্বাক্ষর চুক্তি অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বিনামূল্যে ইফতার বিতরণ’ করবে এসএমসি এন্টারপ্রাইজ

বাংলাদেশের ক্রিকেটার জয় ১৩৭ রান করে উল্লাসে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জয় ১৩৭, বাংলাদেশ ২৯৮

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT