চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রমজান মাস: আল্লাহর সন্তুষ্টি লাভের বিভিন্ন মাধ্যম

আবু সুফিয়ান by আবু সুফিয়ান
7:21 অপরাহ্ন 14, এপ্রিল 2021
in - সেমি লিড, ধর্ম ও জীবন
A A
রমজান

সৃষ্টিজগতের সবকিছুর মালিক, একমাত্র রাজাধিরাজ, আল্লাহ তায়ালার এক বিশেষ নেয়ামতের মাস রমজান। পবিত্র কুরআন অবতীর্ণ থেকে শুরু করে রহমত, বরকত ও নাজাতের মাস ‘রমজান’ বছরে একবার আসে। এসময় সারা বিশ্বের মুসলমানগণ মাসব্যাপী আল্লাহ খুশি হন এমন আমলে বেশি নিমগ্ন থাকেন। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এ মাসে জাহান্নামের দরজা বন্ধ করে দিয়ে জান্নাতের দরজা খুলে দেয়া হয়।

পবিত্র কুরআনের সূরা আল বাকারায় আল্লাহ তায়ালা বলেছেন: রমজান মাসের রোজা রাখা ফরজ। সুতরাং তোমাদের মধ্যে যে এই মাসটি পাবে সে যেন রোজা রাখে।

বাংলায় একটি কথা আছে, ‘ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা বিন্দু বিন্দু জল, গড়ে ‍উঠে মহাদেশ সাগর অতল’।মহামারি  করোনাভাইরাসে সারা বিশ্ব যখন জর্জরিত, কম্পমান অবস্থা বিরাজ করছে, তখন হতে পারে এবারের রমজান মাসের ক্ষুদ্র একটি আমলও নাজাতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

রহমতের এই মাসে সাহরি খাওয়ার গুরুত্ব অপরিসীম। মুসনাদে আহমদ হাদীসের কিতাবে বলা হয়েছে, সাহরি বরকতময় খাবার। সুতরাং কখনো সাহরি খাওয়া বাদ দিয়ো না। এক ঢোক পানি পান করে হলেও সাহরি খেয়ে নাও। কেননা সাহরি গ্রহণকারীদের আল্লাহ তায়ালা ও ফেরেশতাগণ স্মরণ করেন।

রমজানে রাতের সালাতের মধ্যে অন্যতম হচ্ছে তারাবিহ ও তাহাজ্জুদের নামাজ। হাদীসের সর্বাধিক বিশুদ্ধ গ্রন্থ সহীহ আল বুখারি’তে ২০০৯ নং হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি ইমানের সাথে নেকী অর্জনের আশা করে কিয়ামু রমজান অর্থাৎ তারাবিহ’র নামাজ আদায় করবে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেয়া হবে।

প্রার্থনারত মুসল্লির হাত, আল্লাহর কাছে দোয়া করছে. Channel i News - চ্যানেল আই নিউজ এসময়ে রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার গুরুত্ব অশেষ। পাহাড়সম সওয়াব অর্জনের অন্যতম সহজ মাধ্যম তাহাজ্জুদের নামাজ। আহলে সুফফার অন্যতম সদস্য ও সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হোরায়রা রা. হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ রাতের নামাজ (তাহাজ্জুদের নামাজ)। [সহীহ মুসলিম, হাদিস নং ২৮১২]।

রমজানে কুরআন খতম ও তিলাওয়াতের বিশেষ মর্যাদা রয়েছে। কেননা পবিত্র কুরআন কিয়ামতের দিন বান্দার জন্য বিশেষ সুপারিশ করবে। এজন্য আমাদের প্রত্যেকের শুদ্ধভাবে কুরআন শেখা ও অন্যকে শেখানো জরুরী।

হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম (সা.) ছিলেন মানুষের মাঝে সবচেয়ে বেশি দানশীল। রমজানে তাঁর দানশীলতা আরো বেড়ে যেত। [সহীহ মুসলিম, হাদিস নং ৩২০৮]

আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করা, লোকদের খাওয়ানো বিশেষ করে গরিব, অসহায় রোজাদারের সাহরি ও ইফতারির ব্যবস্থা করা বিরাট সওয়াবের কাজ। তাই পবিত্র কুরআনের সূরা আদ দাহর’ এ আল্লাহ বলেছেন, তারা যেন খাদ্যের প্রতি আসক্তি থাকা সত্ত্বেও মিসকিন, এতিম ও বন্দিকে খাদ্য দান করে।

ইফতারের সময়টি আল্লাহর কাছে খুবই পছন্দের। এসময় যখন কোনো ব্যক্তি ইফতার সামগ্রী নিজের সামনে রেখে নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতে থাকে, তখন আল্লাহ ওই ব্যক্তির তাকওয়া (আল্লাহর প্রতি ভয়) ও আনুগত্য দেখে ব্যাপক খুশি হন। যে কারণে ইফতারের সময় আল্লাহর কাছে আমাদের দোয়া সহজেই কবুল হয়।ইফতার জন্য পাকা খেজুর, মোমবাতি ও রক্তলাল চেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এ ব্যাপারে রাসুল (সা.) বলেছেন, ‘ইফতারের সময় আল্লাহ বহু লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন আর এটি রমজান মাসের প্রত্যেকটি রাতে এবং রোজা পালনকারী প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়। [বায়হাকি: ৩৬০৫]

অপর হাদিসে বলা হয়েছে, তোমরা যখন ইফতার কর, তখন খেজুর দ্বারা ইফতার কর। কেননা এর মধ্যে বরকত রয়েছে। আর যদি খেজুর না পাও তবে পানি দ্বারা ইফতার কর। কেননা পানি পবিত্র’। [সুনানে আবু দাউদ ও সুনানে তিরমিযি: ২৩৫৫ ও ৬৫৮,৬৯৪,৬৯৫]

তওবা আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের অন্যতম সর্বোত্তম মাধ্যম। এর মানে দ্বিতীয়বার আর গুনাহের কাজ না করার সিদ্ধান্ত নেয়া। এ বিষয়ে রাসুল (সা.) বলেছেন, ‘হে মানবসকল, তোমরা আল্লাহর নিকট তওবা কর এবং ক্ষমা প্রার্থনা কর, কেননা আমি (নবিজী (সা.) নিজে) আল্লাহর কাছে একশত বারের বেশি তওবা করে থাকি’। [সহীহ মুসলিম, হাদিস নং ৭০৩৪]

রমজান মাসের আদব রক্ষা করে রোজা রাখা মুসলিমের জন্য আবশ্যক। যেমন:  সুদি কারবার, ধোঁকবাজি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ঘুষসহ সকল প্রকার দুর্নীতি থেকে বিরত থেকে যাকাত আদায় করে, মানুষের অধিকার ঠিক রেখে রোজা রাখলে আল্লাহর সন্তুষ্টি সহজেই লাভ করা যায়।

আর যারা এর বিপরীত করে থাকে তাদের জন্য আল্লাহর হুশিয়ারী সংকেত। এ ব্যাপারে হাদিসে বলা হয়েছে, অনেক সিয়াম তথা রোজা পালনকারী আছে যারা উপোস থাকা ছাড়া আর কিছু পায় না। আবার অনেক রাতজাগা নামাজ আদায়কারী এমন আছে যারা রাত জাগা আর কিছু লাভ করে না।

সবশেষে আল্লাহর কাছে প্রার্থনা করি, রমজানে সকল প্রকার অন্যায়  থেকে বিরত থেকে রোজা পালন করে আমরা যেন আল্লাহর সর্বোত্তম সন্তুষ্টি অর্জন করতে পারি। আমীন।

Tags: তাহাজ্জুদরমজানরহমতের মাস
Previous Post

আবদুল মতিন খসরু’র মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Next Post

মতিন খসরুর মৃত্যুতে প্রধান বিচারপতি-আইনমন্ত্রীর শোক

Next Post
প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীর শোক প্রকাশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মতিন খসরুর মৃত্যুতে প্রধান বিচারপতি-আইনমন্ত্রীর শোক

চট্টগ্রামে করোনা চিকিৎসার জন্য নির্মিত সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতাল. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে করোনা চিকিৎসায় চালু সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT