চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রমজানে ধর্মীয় কর্মকাণ্ডে বাধা দিচ্ছে সরকার: ফখরুল

সাইফুল্লাহ সাদেক by সাইফুল্লাহ সাদেক
8:15 অপরাহ্ন 09, জুন 2017
in রাজনীতি
A A
ফখরুল

বর্তমান সরকার ধর্মনিরপেক্ষতার নামে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, পবিত্র এই রমজান মাসেও দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় আয়োজনে বাধা দেয়া হচ্ছে।

এছাড়া বিভিন্ন ইফতার আয়োজনে হামলা চালিয়ে সংশ্লিষ্ট আয়োজকদের গ্রেফতার করারও অভিযোগ করেছেন তিনি।

শুক্রবার রাজধানীর একটি হোটেলে ২০ দলীয় জোটের শরীক দল ‘জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’ আয়োজিত ইফতার মাহফিলে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ যে ধর্মের কথা বলে তা প্রতারণা। তারা একদিকে দেশের মানুষকে রাজনীতি করতে দিচ্ছে না, অন্যদিকে ধর্মপ্রচার ও ধর্মকর্মে বাধা দিচ্ছে। দেশে এখন কোন ওয়াজ মাহফিলও করতে দেয়া হয় না।

ফখরুল বলেন, গতকাল বিএনপির একজন ভাইস চেয়ারম্যানের এলাকায় ইফতারে মাইক ব্যবহার করতে দেয়নি পুলিশ। এমনকি সেখানে আয়োজকদের গ্রেফতার করে। আজ আবার ড. মঈন খানের নির্বাচনী এলাকায় ইফতার আয়োজন করতে দেয়নি।

আগামী ১২ জুন বসুন্ধরা কনভেনশন সেন্টারে সরকার জামায়াতের ইফতার আয়োজন করতে দিচ্ছে না বলেও আক্ষেপ করেন ফখরুল।

তিনি বলেন, শুধু তাই নয়, এই সরকার আমাদের হিন্দু-বৌদ্ধ ধর্মাবলম্বীদের মন্দির ধ্বংস করছে। তাদের জায়গা-জমি দখলে নিচ্ছে সরকারের অনুসারীরা। ক্ষুদ্র- নৃগোষ্ঠীদের বাড়ি-ঘর পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

Tags: বিএনপিবিএনপি-মির্জা ফখরুল
Previous Post

কিউইদের নাগালে রাখার চেষ্টা

Next Post

২৬৬ করলে বেঁচে থাকবে সেমির আশা

Next Post

২৬৬ করলে বেঁচে থাকবে সেমির আশা

ব্রিটেন নির্বাচন: ব্রেক্সিট নিয়ে অনিশ্চয়তায় ইউরোপীয় ইউনিয়ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT