চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রমজানে কোষ্ঠকাঠিন্য?

নুসরাত শারমিন by নুসরাত শারমিন
12:01 অপরাহ্ন 10, জুন 2017
in স্বাস্থ্য
A A
কোষ্ঠকাঠিন্য

রমজান মাসে অনেকেই কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভোগেন। মলত্যাগের সময় কষ্ট বা মল শক্ত হওয়ার কারণে মলদ্বারে ব্যথা ইত্যাদি সমস্যা হবে বুঝে নিন যে আপনার কোষ্ঠকাঠিন্য হয়েছে। সাধারণত খাদ্যাভ্যাস পরিবর্তন এবং পানি কম খাওয়ার কারণে রমজানে কোষ্ঠকাঠিন্য হয়। কোষ্ঠকাঠিন্য নিয়ে লজ্জা না পেয়ে দ্রুত তা নিরাময় করা উচিত এবং প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। জেনে নিন কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করার কিছু উপায়।

পর্যাপ্ত পানি পান
প্রতিদিন প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। কোষ্ঠকাঠিন্য দূর করতে হালকা গরম পানি পান করতে পারেন। ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত সময়ে কমপক্ষে দুই/তিন লিটার পান করুন।

আঁশযুক্ত খাবার
ফাইবারের অভাবে কোষ্ঠকাঠিন্য হতে পারে। তাই কোষ্ঠকাঠিন্য কমাতে ফাইবার-যুক্ত খাবার খেতে হবে। ইফতার ও সেহরিতে প্রতি দিন বেশি করে শাকসবজি, ফলমূল ও আঁশযুক্ত খাবার খেতে হবে।

ভাজাপোড়া ও মাংস কমানো
ইফতারে অনেকেই অতিরিক্ত ভাজাপোড়া খাবার পছন্দ করেন। সাথে থাকে কাবাব। আবার সেহরিতেও শুধু মাংস দিয়ে খেয়ে উঠে যান। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তারা তৈলাক্ত খাবার, ভাজাপোড়া ও মাংস খাওয়া কমিয়ে দিন।

ইসবগুলের ভুষি
কোষ্ঠকাঠিন্য সমস্যায় জাদুকরী একটি ওষুধ হলো ইসবগুলের ভুষি। কোষ্ঠকাঠিন্য সমস্যা কমাতে ইফতারের সরবতের সাথে ইসবগুলের ভুষি মিশিয়ে খেতে পারেন। এছাড়াও রাতে ঘুমানোর আগে এক গ্লাস পানিতে দুই চামচ ইসবগুল মিশিয়ে খেয়ে নিন। ধীরে ধীরে কোষ্ঠকাঠিন্য সমস্যা কমে যাবে।

ব্যায়াম
কোষ্ঠকাঠিন্য দূর করতে প্রতিদিন সময় করে কায়িক পরিশ্রম অথবা ব্যায়াম করতে হবে। প্রতি দিন ইফতারের পর কমপক্ষে ৩০ মিনিট হাঁটুন কিংবা হালকা ব্যায়াম করুন।

Tags: কোষ্ঠকাঠিন্যপানিরমজানস্বাস্থ্য
Previous Post

ইফতারে চিকেন সাসলিক

Next Post

রোজায় গৃহিণীদের সুস্বাস্থ্য

Next Post
রোজায় গৃহিণীদের সুস্বাস্থ্য

রোজায় গৃহিণীদের সুস্বাস্থ্য

সংঘর্ষ

মুন্সীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT